ই-পেপার বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

 ‘জলরঙ’ সিনেমায় অভিষেকের অপেক্ষায় সুমি

অনলাইন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২২

দেশীয় টেলিভিশন মিডিয়ার মডেল -অভিনেত্রী ফারজানা সুমি। বেশ লম্বা সময় ধরে মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করে নিজেকে পরিণত করেছেন তিনি। সুন্দরী এই গ্ল্যামার গার্ল যুগল নির্মাতা অপূর্ব রানা'র পরিচালনায় নির্মিত সরকারি অনুদানের ছবি 'জলরঙ' এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

এই ছবিতে তিনি অভিনয় করেছেন সুরমা চরিত্রে। সুমি জানান, ৫ সেপ্টেম্বর 'জলরঙ' ছবিটি সেন্সর সার্টিফিকেট লাভ করেছে। খুব শীঘ্রি এটি প্রেক্ষাগৃহে আসছে।

জীবনমুখী এই ছবিতে সুমি'র নায়ক চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার। এই জুটি ছাড়া জলরঙ ছবিতে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক, উষ্ণ, শিশির সরদার, শহীদুজ্জামান সেলিম, মাসুম আজিজ, রাশেদা চৌধুরী, খালেদা আক্তার কল্পনা, জয়রাজ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, সীমান্ত, শরীফ চৌধুরী প্রমুখ। ছবিটির কাহিনী লিখেছেন এনামুল হক, চিত্রগ্রহণে আসাদুজ্জামান মজনু, মেকআপ জামাল। ড্রাগন ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন দেলোয়ার হোসেন দিলু।

ফারজানা সুমি জানান, জলরঙ এর পর গুণী ও কুশলী নির্মাতা উত্তম আকাশের পরিচালনায় নির্মিতব্য 'মৃত সৈনিক' নামের একটি ছবিতে অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে। অন্যদিকে মিজানুর রহমান লাবুর পরিচালনায় 'আতরবিবি' ছবির নাম ভূমিকায় অভিনয় করার কথা রয়েছে। জলরঙ ছবিতে নিজের চরিত্র নিয়ে সুমি বলেন, জলপথে মানব পাচারের মতো মর্মন্তুদ ঘটনা অবলম্বনে এই ছবির কাহিনী গড়ে উঠেছে।

মডেল - অভিনেত্রী ফারজানা সুমি আরও বলেন, 'জলরঙ' ছবিতে অভিনয় করার সুযোগ দেওয়ায় আমি পরিচালক অপূর্ব রানার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই ছবিতে পরিচালকের কাঙ্ক্ষিত সুরমা হওয়ার জন্যে আমি নিজের সর্বোচ্চ মেধা - প্রতিভা দিয়ে চেষ্টা করেছি।

নির্মাতা আমার ওপর যে বিশ্বাস রেখেছিলেন, সেটা আমি রক্ষা করতে চেষ্টা করেছি। বাকিটা আপনারা আমাকে পর্দায় দেখলে বুঝতে পারবেন সুরমা চরিত্রে আমি কতটা সফল।

এবি/ওজি

নতুন বছরে পটকা না ফাটানোর অনুরোধ করলেন জয়া

নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৈচিত্রতা রয়েছে এমন  গল্পে কাজ করতে চাই: ইয়ামি গৌতম

বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার সিনেমাগুলো

‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন আর নেই

প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও

মধুচন্দ্রিমায় গেলেন আরবাজ, মুখ লুকালেন নববধূ

৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। সপ্তাহ খানেক আগে হেয়ারস্টাইলিস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়