ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

অধ্যাদেশের ৮০ শতাংশ কাজ শেষ, আপাতত আন্দোলন স্থগিত

আমার বার্তা অনলাইন:
১৩ অক্টোবর ২০২৫, ১৯:৪৫

রাজধানী ঢাকার সরকারি সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের সদস্য মো. তানজিমুল আজিজ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়–অধিভুক্ত সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ প্রণয়নের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। দ্রুতই বাকি কাজ শেষ করে অধ্যাদেশ জারি করা হবে। সেজন্য আপাতত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তানজিমুল আজিজ বলেন, আমরা প্রতিনিধি দল হিসেবে সচিবালয়ে গিয়েছিলাম। সেখানে শিক্ষা উপদেষ্টা স্যারের পিএসসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, অধ্যাদেশের কাজ এখন দ্বিতীয় ধাপে রয়েছে, যা সবচেয়ে সময়সাপেক্ষ। তবে এই ধাপ শেষ হলেই প্রায় পুরো কাজ সম্পন্ন হবে।

তিনি ব্যাখ্যা করে বলেন, অধ্যাদেশ প্রণয়নের অংশ হিসেবে প্রায় ছয় হাজার ই-মেইল জমা পড়েছে। প্রতিটি ই-মেইল যাচাই-বাছাই ও নথিভুক্ত করা সময়সাপেক্ষ কাজ। জনবল সংকটের কারণে আগে দুজন কর্মকর্তা এ দায়িত্বে ছিলেন, এখন আমাদের চাপ ও উদ্বেগ অনুধাবন করে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

তানজিমুল আজিজ জানান, আগামী তিন থেকে চার দিনের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ শেষ করার পর পরবর্তী ধাপ শুরু হবে। এরপর প্রতিটি ধাপ চার দিনের মধ্যে শেষ করা সম্ভব হবে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

তিনি বলেন, তাদের বক্তব্য অনুযায়ী, সবকিছু ঠিকভাবে চললে অধ্যাদেশ শিগগিরই ক্যাবিনেটে উঠবে। তবে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টারা দেশে থাকলে প্রক্রিয়াটি আরও দ্রুত সম্পন্ন হবে। যদি কেউ সফরে থাকেন, তাহলে হয়তো কয়েক দিন দেরি হতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে আজিজ বলেন, আমরা নিশ্চিত হয়েছি—অধ্যাদেশের ৮০ শতাংশ কাজ সম্পন্ন। এখন শান্তিপূর্ণভাবে অপেক্ষা করলেই ফল আসবে। শিক্ষা উপদেষ্টাও আমাদের বলেছেন, আমরা যেন আন্দোলনে এমন কিছু না করি যাতে প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

বৈঠক শেষে তিনি আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের দাবি পূরণের কাজ প্রক্রিয়াধীন। এখন সংযত থেকে ঐক্য বজায় রাখা জরুরি।

তবে আন্দোলনের সময় আহত কয়েক শিক্ষার্থীর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, দুঃখের বিষয়, আমাদের এক শিক্ষক একজন শিক্ষার্থীকে আঘাত করেছেন, যার মাথায় সেলাই দিতে হয়েছে। আরও দুজন আহত হয়েছে, একজনকে ঢাকা মেডিকেলে সিটি স্ক্যান করতে হয়েছে। আমরা চাই এই ঘটনারও তদন্ত হোক।

আজিজ জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা এখন মানসিক ও শারীরিকভাবে কঠিন সময় পার করছেন, তবে অধ্যাদেশ প্রণয়নের অগ্রগতি দেখে তারা আশাবাদী হয়েছেন।

এর আগে, বিকেলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত ও অধ্যাদেশ জারির দাবিতে সচিবালয়ে আলোচনা করতে যান সরকারি সাত কলেজের ২৩ সদস্যের শিক্ষার্থী প্রতিনিধিরা।

আমার বার্তা/এমই

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জুলাই

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ ২৭

শিক্ষা-প্রযুক্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত

শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক ও মালয়েশিয়া।  সোমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান