ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

আমার বার্তা অনলাইন:
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা-২০২৫ প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী পরীক্ষার কার্যক্রম গ্রহণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নীতিমালা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত নীতিমালা অনুযায়ী, কোনো বিদ্যালয়ের সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

নীতিমালায় বলা হয়েছে, সপ্তম শ্রেণির সব প্রান্তিক পরীক্ষার সামষ্টিক ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বাছাই করা হবে। জাতীয় স্টিয়ারিং কমিটি প্রয়োজনে অংশগ্রহণের হার পুনর্নির্ধারণ করতে পারবে।

পরীক্ষার কাঠামো

বাংলা, ইংরেজি ও গণিত প্রতিটি বিষয়ে ১০০ নম্বর এবং বিজ্ঞান ৫০ ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০ নম্বরসহ মোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষার সময় তিন ঘণ্টা, তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন। প্রশ্নপত্র প্রণীত হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক অনুসারে।

বৃত্তির ধরন ও ফি

শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ–এই দুই ধরনের বৃত্তি দেয়া হবে। পরীক্ষার্থীপ্রতি বোর্ড ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সব ধরনের বৃত্তির ৫০ শতাংশ ছাত্রী এবং ৫০ শতাংশ ছাত্রদের জন্য নির্ধারিত থাকবে। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এক পক্ষের আসন অপর পক্ষের মাধ্যমে পূরণ করা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগ্যতা

নীতিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থী যদি একটি বিদ্যালয় থেকে ছাড়পত্র নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি হয়, তবে তার আগের বিদ্যালয়ের মেধাক্রমের ভিত্তিতে নতুন প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী নয়, এমন কেউ পরীক্ষায় অংশ নিলে এবং অভিযোগ প্রমাণিত হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। সেই শিক্ষার্থীর প্রার্থিতা বা ফল বাতিল করা হবে।

নীতিমালা প্রকাশের মাধ্যমে এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা আরও কাঠামোবদ্ধ ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।

আমার বার্তা/এল/এমই

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

জ্বালানি সাশ্রয়ে অনলাইন ও অফলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আগামী মন্ত্রিসভা বৈঠকে হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষা চলাকালে কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া

এসএসসি পরীক্ষার জন্য ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হতে যাচ্ছে। পরীক্ষা সুষ্ঠু

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস বা ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

কুমিল্লায় ‘উধাও’ স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি

২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে: আরিফুল

মালয়েশিয়ায় নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে না সরকার

হাম-রুবেলার টিকা দেওয়ার কর্মসূচিতে বিগত সরকার অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর

বেটার বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৩ মাসের জ্বালানির মজুত নিশ্চিতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কী নিয়ে আলোচনা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধামরাইয়ে বসতবাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক জোরদারের আশাবাদ

আলোচনার জন্য ইসলামাবাদে যেতে অস্বীকৃতি জানায়নি ইরান

ভোলায় মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, সেই বাবা গ্রেপ্তার

তারেক রহমানকে চেয়ারম্যান করে একনেক এর কমিটি গঠন

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে ব্যবসা প্রতিষ্ঠান: জ্বালানি প্রতিমন্ত্রী

বরগুনা সদর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা, তিন শিশুর মৃত্যু

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি বাবুল, সম্পাদক তোজাম