ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসির তিন পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক:
১৮ জুলাই ২০২৪, ১৭:২৬

আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বোর্ডে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্ত শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুলাই থেকে অনুষ্ঠেয় পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

এর আগে আজ বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিটি করপোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আমার বার্তা/এমই

ঢাবিতে শেখ হাসিনার ছবি পুনরায় এঁকে গণ জুতা নিক্ষেপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত ‘ঘৃণাস্তম্ভে’

অপ্রয়োজনীয় খরচ এড়াতে বই উৎসব বাতিল, অনলাইনে উদ্বোধন

বিনামূল্যে বছরের শুরুতে বই দেওয়া শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। বিগত ১৫ বছর বছরের

বিশ্ববিদ্যালয় সমকক্ষের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো পাচ্ছে সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা

নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাশের হার ৮৫.২৫ শতাংশ

নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি) পরিচালিত ৩য় শ্রেণির ১৮তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়