ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের সহ-সভাপতি মনোনীত হলেন সাকিফ শামীম

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৬, ০৯:৫৬

বাংলাদেশের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্পের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গঠিত এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদ (Agriculture Industry Skills Council - AISC)-এর সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব সাকিফ শামীম।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর অধীন শিল্প দক্ষতা পরিষদসমূহ দেশের বিভিন্ন শিল্পখাতের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে। এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদ কৃষি, কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্রাণিসম্পদ, মৎস্য এবং সংশ্লিষ্ট খাতের জন্য শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন, দক্ষতার মান নির্ধারণ এবং কর্মসংস্থানমুখী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাকিফ শামীম দীর্ঘদিন ধরে বাংলাদেশের কর্পোরেট খাতে নেতৃত্ব দিয়ে আসছেন। স্বাস্থ্যসেবা, কৌশলগত ব্যবসা উন্নয়ন, প্রতিষ্ঠান পরিচালনা, বিনিয়োগ পরিকল্পনা, নীতি-উদ্যোগ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তাঁর কাজ বিভিন্ন মহলে প্রশংসিত। তিনি দেশের স্বাস্থ্যসেবা, গবেষণা, প্রযুক্তি ও সেবাখাতের একাধিক প্রতিষ্ঠানের নেতৃত্বের সঙ্গে যুক্ত থেকে আধুনিক ব্যবস্থাপনা, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

বিশেষ করে মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, শিল্পের চাহিদা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারে তাঁর আগ্রহ ও অভিজ্ঞতা এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়াও, তিনি বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত লেখালেখি করেন। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তার লিখা প্রচ্ছেদ এবং দেশের অর্থনীতির উন্নয়নে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে করা নিবিড় বিশ্লেষন ইতোমধ্যেই তাকে বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সাকিফ শামীম বলেন, "বাংলাদেশের কৃষি শুধু খাদ্য নিরাপত্তার ভিত্তি নয়, এটি ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষিকে আরও প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর করতে হলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ সংস্থা এবং সরকারের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরি এবং কৃষিভিত্তিক শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।"

তিনি আরও বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে আধুনিক কৃষি, কৃষি প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং এগ্রি-বিজনেস খাতে দক্ষ করে গড়ে তোলা হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও টেকসই হবে এবং বৈশ্বিক বাজারে দেশের প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তার মতে, বাংলাদেশে কৃষি খাতে বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। এদের আন্তর্জাতিক মান অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে পারলে কৃষি শুধু খাদ্য উৎপাদনের খাত হিসেবেই সীমাবদ্ধ থাকবে না; বরং দক্ষ মানবসম্পদ রপ্তানির একটি নতুন অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। বিশ্বের বিভিন্ন দেশে কৃষি, কৃষিযান্ত্রিকীকরণ, ফুড প্রসেসিং ও এগ্রি-সাপ্লাই চেইন খাতে দক্ষ জনশক্তির যে চাহিদা রয়েছে, তা কাজে লাগিয়ে বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স—উভয় ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সাকিফ শামীমের দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং বহুমাত্রিক কর্পোরেট অভিজ্ঞতা এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তুলবে এবং দেশের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমার বার্তা/এমই

দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

শুক্রবার (১৪ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

রাজধানীর বাজারে এখনো স্বস্তি ফেরেনি। মাছ ও মাংসের দামে বড় কোনো পরিবর্তন নেই, আগের দামেই

আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের জটিলতা কমিয়ে নিয়মকানুনকে আরও সহজ ও সময়োপযোগী করতে নতুন সমন্বিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ

জাতীয় গ্রিডে দিনে ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে পেট্রোবাংলা

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করব: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

গজরিয়া গোল্ডকাপ টুর্ণামেন্টের ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধন

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত