ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রথমবার ঢাকায় কনফারেন্সে আসছেন আইএফএসি প্রেসিডেন্ট

আমার বার্তা অনলাইন:
১৪ জানুয়ারি ২০২৬, ১৩:২৪

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স। এই কনফারেন্সে অংশ নিতে ঢাকায় প্রথমবারের মতো আসছেন বিশ্বব্যাপী হিসাববিদদের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর প্রেসিডেন্ট।

‘পরবর্তী প্রজন্মের পেশা: নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ’ এই প্রতিপাদ্য নিয়ে হচ্ছে এবারের কনফারেন্স।

সম্মেলনটির আয়োজন করছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ জানুয়ারি) আইসিএবি-তে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

আয়োজকদের মতে, হিসাববিদ্যা পেশার ভবিষ্যৎ নির্ভর করছে নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন-এর কার্যকর সমন্বয়ের ওপর।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রযুক্তিগত অগ্রগতি শুধু ব্যবসা ও অর্থনীতির কাঠামোই বদলে দিচ্ছে না, বরং হিসাব ও নিরীক্ষা পেশার ভূমিকাকেও নতুনভাবে সংজ্ঞায়িত করছে। আগামী দিনের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের একদিকে যেমন অ্যালগরিদমিক নৈতিকতা বুঝতে হবে, তেমনি আর্থিক নয়, এমন সামাজিক ও পরিবেশগত প্রভাব মূল্যায়নেও দক্ষ হতে হবে।

আইসিএবির পক্ষ থেকে জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পেমেন্ট ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বাংলাদেশের অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে। এই বাস্তবতায় হিসাব পেশাজীবীদের দায়িত্ব আরও বেড়েছে, স্বচ্ছতা, জবাবদিহি ও জনআস্থা নিশ্চিত করার ক্ষেত্রে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। তাদের উপস্থিতিকে সরকারিভাবে হিসাব ও অর্থ খাতে নৈতিক মানদণ্ড ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রতিফলন হিসেবে দেখছে আইসিএবি।

সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসাইন ভূঁইয়া।

এই সম্মেলনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০০-এর বেশি পেশাজীবী, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা প্রতিনিধি, শিক্ষাবিদ ও কর্পোরেট নেতারা অংশ নেবেন। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তানসহ সার্ক অঞ্চলের প্রতিনিধিদের উপস্থিতিতে এটি আঞ্চলিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে রূপ নেবে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনে তিনটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। সেগুলো হলো, প্রফেশনাল ল্যান্ডস্কেপ: রিশেইপড বাই এথিক্স অ্যান্ড টেকনোলজি, বিয়ন্ড নাম্বারস: প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস’ ইভলভিং রোল এবং ফ্রেমওয়ার্ক টু আউটকাম: সাসটেইনেবিলিটি অ্যাশিওরেন্স।

এছাড়া এ সম্মেলনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা)-এর নেতৃত্ব হস্তান্তর অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ সাফা-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। একই সঙ্গে আইসিএবি’র চিফ অপারেটিং অফিসার মাহবুব আহমেদ সিদ্দিকী এফসিএ সাফা-এর এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

আইসিএবি’র ভাইস প্রেসিডেন্ট (শিক্ষা ও প্রশিক্ষণ) মো. রোকনুজ্জামান এফসিএ সম্মেলনের উদ্বোধনী ও টেকনিক্যাল সেশনগুলোর আলোচনা সারসংক্ষেপ উপস্থাপন করবেন।

আয়োজকরা জানান, ‘নতুন বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নে নৈতিকতা, প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ একটি দায়িত্বশীল, আধুনিক ও বিশ্বস্বীকৃত হিসাব পেশার কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে পারবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিবির প্রেসিডেন্ট এন কে এ মোবিন, ভাইস প্রেসিডেন্ট মো. রোকনুজ্জামান, কাউন্সিল সদস্য জারিন মাহমুদ হুসাইন, মো. আমরান হোসেন, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ফরহাদ হোসেন, সিইও শুভাশীষ বোস এবং সিওও মাহাবুব আহমেদ সিদ্দিকী।

আমার বার্তা/এল/এমই

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলা করে আবাসন খাত সচল রাখতে ৩ হাজার

ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া

চুক্তির কারণে চলতি বছর ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার: সিপিডি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ট্রেড চুক্তির কারণে চলতি অর্থবছরেই সরকার শুল্ক বাবদ প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকার

কমার একদিন পরই সোনার দাম ভরিতে ৩২৬৬ টাকা বাড়লো

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু