ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

৯০ দশকের স্মৃতি নিয়ে পর্দায় আসছে ‘লাভ ৯৬’

মোঃ আবু সাঈদ
১২ মে ২০২৬, ০৯:৫৩

নব্বই দশকের ফ্যান্টাসি, আবেগ, প্রযুক্তিহীন জীবনের সৌন্দর্য এবং একটি হৃদয়ছোঁয়া স্মৃতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র “লাভ ৯৬”। সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক ইভান মল্লিক।

সিনেমাটির প্রযোজনা করেছে রাইসা ফিল্ম প্রোডাকশন। সিনেমাটির গল্পে উঠে এসেছে ৯০ দশকের গ্রামীণ ও শহুরে জীবনের বাস্তব চিত্র- শুক্রবারের পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র দেখা, রাত ৮টার সংবাদ শেষে নাটক “আলিফ লায়লা”, ১৪ বা ১৭ ইঞ্চি সাদাকালো টিভির চারপাশে পুরো মহল্লার একত্রিত হওয়া, অনুরোধের আসর “চাওয়া পাওয়া”, এবং “দুর্বার”সহ সেই সময়ের জনপ্রিয় রেডিও অনুষ্ঠানগুলো।

গল্পে আরও রয়েছে অডিও ক্যাসেটে গান ও সিনেমার সংলাপ শোনা, ভিউকার্ড সংগ্রহ, সিনেমা হলের টিকিটের দাম, হারিকেনের আলোতে চিঠি লেখা এবং ১২ ভোল্ট ব্যাটারির চারপাশে গড়ে ওঠা মধ্যবিত্ত জীবনের আবেগঘন স্মৃতি।

পরিচালক ইভান মল্লিক বলেন, “৯০ দশক আমার জীবনের সবচেয়ে আবেগময় অধ্যায়। সেই সময়ের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি আজকের প্রজন্মকে দেখাতেই ‘লাভ ৯৬’ নির্মাণ করা হয়েছে।

এটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি ভিজ্যুয়াল ডায়েরি।”

তিনি আরও বলেন, “১৯৯৬ সালের একটি ঘটনা আমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। সেই অনুভূতিগুলোই আমি গল্পে তুলে ধরেছি।”

সিনেমাটিতে অভিনয় করেছেন অভিনেত্রী পূর্ণতা এবং অভিনেতা আরিয়ান শান্ত। এটি তাদের বড় পর্দায় প্রথম চলচ্চিত্র। এছাড়া সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে।

অভিনেত্রী পূর্ণতা বলেন, “গল্পটি অত্যন্ত আবেগঘন। ৯০ দশকের এমন একটি সময়কে সিনেমায় তুলে ধরা সত্যিই চ্যালেঞ্জিং ছিল।”

অভিনেতা আরিয়ান খান বলেন, “এটি শুধু একটি সিনেমা নয়, বরং একটি সময়ের অনুভূতি। কাজটি করতে পেরে আমি গর্বিত।”

পরিচালকের ভাষায়, “লাভ ৯৬” শুধুই একটি প্রেমের গল্প নয়-এটি স্মৃতি, সময়, হারানো শৈশব এবং এক অদৃশ্য ভালোবাসার ভিজ্যুয়াল ডায়েরি।

চলচ্চিত্রটি খুব শিগগিরই মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে।

থালাপতির শপথের পর রহস্যময় বার্তা অভিনেত্রী তৃষার

তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। শপথ গ্রহণের পর সামাজিক মাধ্যমে অভিনেত্রী

কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম?

ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট

মঞ্চসারথি আতাউর রহমান মারা গেছেন 

দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান মারা গেছেন। দশ দিন লাইফ সাপোর্টে

বিএফডিসিতে চলচ্চিত্র সমালোচনার গুরুত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত

দেশীয় সংস্কৃতি, মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনাকে এগিয়ে নিতে চলচ্চিত্রে গঠনমূলক সমালোচনার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

ফেসবুকে নেতিবাচক পোস্ট, প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

জ্বালানি সংকট: এবার স্কুলে অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ মোদির

৪২৫ কোটি টাকার মূলধন নিয়ে শুরু হলো ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম

শিক্ষিত বেকার কমাতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: প্রধানমন্ত্রী

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

মেধা লালন করেই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় সরকার

জাতিসংঘে বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বায়ুদূষণের তালিকায় বিশ্বে প্রথম ঢাকা, বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

বাজার অস্থিরের পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজরা: জামায়াত আমির

বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না: তামিম ইকবাল

মাস্টার্স বা উচ্চতর ডিগ্রি অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চাইলেন ৭০ এমপি

এনবিআর সংস্কার ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়: অর্থমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৫২,৩৩৪ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে

ইরানে হামলার ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছেন ট্রাম্প