ই-পেপার শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩

করপোরেট একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হল আয়কর সামিট

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫০

প্রায় ১০০০ আয়কর প্রফেশনাল নিয়ে করপোরেট একাডেমি আয়োজন করলো দেশের সবচেয়ে বড় আয়কর সামিট।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন– নবীন কর আইনজীবী, আয়কর প্রফেশনাল ও শুভানুধ্যায়ীরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ।

এ সময় তিনি বলেন, নবীন কর আইনজীবীদের প্রতি আমার আহবান, শুরুর দিকেই অর্থ নিয়ে না ভেবে, শতভাগ ক্লায়েন্ট সার্ভিস নিশ্চিত করুন, অর্থ আপনার পিছনে দৌড়াবে।

এ ছাড়া তিনি জাতীয় কর ব্যবস্থাপনা, কর জিডিপি বাড়াতে প্রফেশনালদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এনবিআরের চলমান বিভিন্ন করদাতা বান্ধব উদ্যোগ নিয়ে অত্যন্ত মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন।

অনুষ্ঠানে দুটি কিনোট পেপার উপস্থাপন করা হয়। মূল পর্বে– ‘ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন ইন বাংলাদেশ, দ্য ফিউচার ট্র্যাজেক্টরি’ বিষয়ক

কি নোট পেপার প্রেজেন্ট করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার ইখতিয়ারউদ্দিন মো. মামুন এফসিএমএ ।

ট্যেকনিক্যাল সেশন পর্বে– ‘অপ্টিমাইজিং ট্যাক্স রেভিনিউ ইন বাংলাদেশ’ শীর্ষক আরেকটি কি নোট পেপার প্রেজেন্ট করেন স্নেহাসিস মাহমুদ অ্যান্ড কোং-এর পার্টনার, স্নেহাসিস বড়ুয়া এফসিএ।

অনুষ্ঠানে বিসিএস কর একাডেমির মহাপরিচালক মো. মাসুদুর রহমান মাসুদ, জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এর পরিচালক ওয়াকিল আহমেদ, সাবেক সদস্য (আয়কর) রঞ্জন কুমার ভৌমিক এফসিএমএ, ইউনিলিভার কনজিউমার কেয়ারের চেয়্যারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ, পুলুটুস কনসালটিং এর সিইও, নাজমুল হায়দার এফসিএমএ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড এর ডিজিএম ফাইন্যান্স, মোহাম্মদ রেফাউল করিম চৌধুরি এফসিএ, হোসাইন মামলুক অ্যান্ড কোংয়ের সিইও মো. মামলুক হোসাইন এফসিএ, এফসিএমএ, হোসাইন মামলুক অ্যান্ড কোং এর ডাইরেক্টর নব কৃষ্ণ মুনি এফসিএমএ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়কর প্রফেশনালদের ক্যারিয়ার উন্নয়ন ও দিক নির্দেশনামূল একটি বিশেষ প্যানেল ডিসকাশন সেশন অনুষ্ঠিত হয়। প্যানেল ডিসকাশন সেশনে প্যানেল স্পিকার ছিলেন রঞ্জন কুমার ভৌমিক এফসিএমএ, ওয়াকিল আহমেদ ও স্নেহাসিস বড়ুয়া এফসিএ। এবং মডারেটর হিসেবে সেশনটি পরিচালনা করেন মো. আরিফুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন করপোরেট একাডেমির ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান মো. আরিফুর রহমান। এবং সমাপনী বক্তব্য রাখেন করপোরেট একাডেমির অ্যাডভাইজার, ও সাবেক সদস্য (টেকনিক্যাল), কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইবুন্যাল ও মোহাম্মদ ফখরুল আলম।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন– ইউনিলিভার কনজিউমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ, হোসাইন মামলুক অ্যান্ড কোং এর সিইও মো. মামলুক হোসাইন এফসিএ, এফসিএমএ, ভাইয়া হাউসিং লিমিটেডের সিএমও মো. ফরহাদ উদ্দিন এবং করপোরেট একাডেমি প্রফেশনাল ফোরামের প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানটির সফল বাস্তবায়ন এবং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করপোরেট একাডেমি প্রফেশনাল ফোরাম।

আমার বার্তা/এল/এমই

রমজানের আগেই চড়া চিনি-ছোলার দাম

রমজান শুরুর বাকি আর মাত্র একমাস। তবে রমজান ঘিরে এরই মধ্যে বাজারে বিভিন্ন পণ্যের দাম

বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার রাশিয়ার

রাশিয়ার উরালকেম গ্রুপ বাংলাদেশকে ৩০,০০০ টন পটাশ সার মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে হস্তান্তর করেছে । রাশিয়ার

শেয়ার বাজারে পতনে ডিএসই, সিএসইতে বেড়েছে সূচক-লেনদেন

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)

কন্ট্রাক্ট আমদানিতে ভরসা, অর্থপাচার ঠেকাতে সতর্ক কেন্দ্রীয় ব্যাংক

এলসির বাইরে ৭৬৪ কোটি মার্কিন ডলারের ভোগ্যপণ্য, শিল্প যন্ত্রাংশ ও কাঁচামাল কন্ট্রাক্টের মাধ্যমে আমদানি করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন

বিগ ব্যাশের অভিষেক আসরে যেমন খেললেন রিশাদ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

প্রবাসীসহ ৬১ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন নোয়াখালীতে

ঢাবির ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

কিশোরদের জন্য এআই চরিত্রের ব্যবহার বন্ধ করছে মেটা

দেশের এক ইঞ্চি পরিমাণ সম্মান কারও কাছে বন্ধক দেবো না: জামায়াত আমির

রায়েরবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ আটক ১৮

চুরি-ডাকাতি রোধে মাঝ নদীতে বাঁশের বেড়া

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে পাশে থাকবেন সাবেক পিসিবি চেয়্যারম্যান

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক

যশোর কারাগার থেকে ভোট দেবেন ১২৯ জন কারাবন্দি

ট্রাম্পের শান্তি পরিষদের অর্ধেক সদস্যই যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায়

পটুয়াখালীতে কৃষক লীগের নেতা সহ বিএনপিতে যোগ দিলেন ৩০ জন

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: রিজভী

আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে

দুই দশক পর নানা বাড়ি ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

বিজয় ছিনিয়ে আনতে যুবকদের তৈরি থাকার আহ্বান জামায়াতের আমিরের