ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

আবারও বাড়লো এলপিজি গ্যাসের দাম

অনলাইন ডেস্ক:
০২ নভেম্বর ২০২৩, ১৫:৪৯
আপডেট  : ০২ নভেম্বর ২০২৩, ১৭:০৮
আবারও বাড়ল এলপিজির দাম

ভোক্তা পর্যায়ে আরও বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে টানা ৪ মাস বাড়ল গ্যাসের দাম।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

কারওয়ানবাজারে বিইআরসির হল রুমে সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন আশ্বাস দেন যে এলপিজির কোনো ঘাটতি হবে না। ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৬৩ থেকে থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ২ অক্টোবর ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তারও আগে গত ৩ সেপ্টেম্বর ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এ ছাড়া ২ আগস্ট ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়। তবে গত জুলাই মাসে এলপিজির প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৩ টাকা ৩৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা অক্টোবরে ছিল ৬২ টাকা ৫৪ পয়সা আর সেপ্টেম্বর মাসে ছিল ৫৮ টাকা ৮৭ পয়সা।

এর আগে আগস্ট মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম ছিল প্রতি লিটার ৫২ টাকা ১৭ পয়সা। যা জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৫৯ পয়সা এবং জুনে ছিল ৫০ টাকা ৯ পয়সা, মে মাসে ৫৭ টাকা ৫২ পয়সা এবং এপ্রিল মাসে ৫৪ টাকা ৯০ পয়সা।

বিইআরসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬১০ মার্কিন ডলার ও ৬২০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬১৬ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনায় নভেম্বর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে।

প্রতি মাসের শুরুতে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।

আমার বার্তা/জেএইচ/এমই

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

নতুন বছরে ব্যাংক ঋণের সর্বোচ্চসীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ছয় মাস থেকে নিয়ন্ত্রণহীন

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে পুলিশের অপরাধ

গরিব লোকেরা দেশে বেশি পয়সা পাঠায়, একটু শিক্ষিতরা কম

দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ নিয়ে আক্ষেপ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গরিব

মূল্যবোধের বিরাট অবক্ষয় বাংলাদেশে হয়ে গেছে

মূল্যবোধের বিরাট অবক্ষয় বাংলাদেশে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও উন্নয়ন-চিন্তাবিদ কাজী খলীকুজ্জমান আহমদ।  তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু