ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

শাহজালাল বিমানবন্দর থেকে দেড় হাজারের বেশি ইয়াবা উদ্ধার

আমার বার্তা অনলাইন:
২০ নভেম্বর ২০২৫, ১৭:২৩
আপডেট  : ২০ নভেম্বর ২০২৫, ১৭:২৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আন্তর্জাতিক যাত্রীর লাগেজ থেকে এক হাজার ৬৪০ অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাত ১০টায় বিমানবন্দরে প্রবেশ করে চেক-ইন সম্পন্ন করার সময় এভিয়েশন সিকিউরিটি বিভাগের দায়িত্বরত নিরাপত্তাকর্মী এএসজি আবুল কালাম এই যাত্রীর লাগেজ থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রী মো. সামির (পাসপোর্ট নং A18310312) ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিমানবন্দর আসেন। তিনি সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ মাদকদ্রব্য শনাক্ত হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীকে অফলোড, আটক ও হেফাজতে নেয়। আইন অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

বেবিচক আরও জানায়, স্ক্রিনার এএসজি আবুল কালামের সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কারণেই নিষিদ্ধ মাদক চোরাচালানের এই গুরুতর প্রচেষ্টা ব্যর্থ হয়। বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর এই সফলতা দেশের বিমান পরিবহন নিরাপত্তা ব্যবস্থাকে আরও দৃঢ় করেছে।

আমার বার্তা/এল/এমই

অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি

রাজধানীতে অভিযান চালিয়ে মানুষের ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করেছে ঢাকা মহানগর

চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, আটক ২

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা

নৌবাহিনীর অভিযানে টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে নৌবাহিনীর কন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। রোববার

লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি সুনামগঞ্জের একই গ্রামের ১০ যুবক

স্বপ্ন ছিল ইতালি গিয়ে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর। সেই আশায় মানবপাচারকারীদের সঙ্গে ১৩ থেকে ১৪ লাখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু

ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ

কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি: অর্থ উপদেষ্টা

মরক্কোর আমাজিঘ নারী: প্রাচীন হস্তশিল্পের মানব জাদুঘর ও ঐতিহ্যের ধারক

ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে: আসিফ মাহমুদ

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন

জামিনের জন্য কোটি টাকা চাওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হবে

‘ঐকমত্যের সরকার’ গঠনে সরকারি ও বিরোধী দলীয় চিফ হুইপের বৈঠক

ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক

নেতানিয়াহুর আহত বা নিহত হওয়ার খবর নিয়ে গুঞ্জন: তাসনিম নিউজ

আমরা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অপেক্ষায় আছি: আইআরজিসি

অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে : চিফ প্রসিকিউটর