ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

যৌন হেনস্তার অভিযোগে আটক ঢাবি শিক্ষককে আদালতে প্রেরণ

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১৭:৫৩

দীর্ঘদিন ধরে একাধিক পুরুষ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর শেওড়াপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে আজ (শুক্রবার) সকালে তাকে মিরপুর মডেল থানা থেকে আদালতে চালান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাবির রসায়ন বিভাগের কিছু শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে এবং মিরপুর মডেল থানায় মামলা হওয়ার পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে অধ্যাপক হালিমকে তার শেওড়াপাড়ার বাসা থেকে আটক করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রুমন আটকের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ (শুক্রবার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগগুলো বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মহলে আলোচিত হচ্ছিল। সম্প্রতি রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী সাহস করে প্রকাশ্যে আসেন।

মামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে একটি সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ও সহযোগী শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, অধ্যাপক হালিম ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের হয়রানি করে আসছেন।

বর্তমানে অধ্যাপক এরশাদ হালিম আদালতের হেফাজতে রয়েছেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করা হচ্ছে।

আমার বার্তা/এল/এমই

হত্যার পর ওবায়দুল্লাহকে ৭ টুকরা করে রুমমেট শাহীন

রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, বায়তুল মোকাররম ও কমলাপুরসহ বিভিন্ন এলাকা থেকে মানুষের কাটা হাত-পা ও মাথা

রাজধানীতে স্কুলছাত্র অপহরণের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

সচিবালয়ের কর্মচারী খন্দকার শামীম আহমেদের স্কুলপড়ুয়া সন্তানকে অপহরণে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

মুন্সীগঞ্জে কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে নারীদের নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা