ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
অনৈতিক প্রস্তাব

হত্যার পর ওবায়দুল্লাহকে ৭ টুকরা করে রুমমেট শাহীন

আমার বার্তা অনলাইন:
০১ মার্চ ২০২৬, ১৫:১৪

রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, বায়তুল মোকাররম ও কমলাপুরসহ বিভিন্ন এলাকা থেকে মানুষের কাটা হাত-পা ও মাথা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। নরসিংদীর শিবপুরের বাসিন্দা ওবায়দুল্লাহকে হত্যার পর তার দেহ সাত টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় তারই রুমমেট শাহীন।

সিসিটিভি ফুটেজ, জিজ্ঞাসাবাদে দেওয়া স্বীকারোক্তি এবং হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধারের ভিত্তিতে ঘাতক শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (০১ মার্চ) মিন্টো রোডে অবস্থিত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ।

পুলিশ জানায়, ওবায়দুল্লাহ একটি হোমিওপ্যাথি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ে চাকরি করতেন এবং শাহীন হোটেল হিরাঝিলে কর্মরত ছিলেন। তারা মতিঝিলের জসিমুদ্দিন রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। গত ২৭ ফেব্রুয়ারি রাতে সিগারেট এবং কাবাব-নানরুটি আনা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওবায়দুল্লাহ একা খাবার খাওয়া এবং রাতে ঘুমানোর সময় ফোনে জোরে কথা বলায় শাহীন বিরক্ত হন। একপর্যায়ে ওবায়দুল্লাহ গালিগালাজ করলে ক্ষিপ্ত হয়ে শাহীন তাকে গোসলখানায় কাপড় ধোয়া অবস্থায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

ডিসি হারুন-অর-রশীদ বলেন, ‘জিজ্ঞাসাবাদে শাহীন জানিয়েছে, ওবায়দুল্লাহ মাঝে মাঝে তাকে অনৈতিক প্রস্তাব দিত, যা সে নিতে পারত না। এই ক্ষোভ এবং ওই রাতের ঝগড়াবিবাদ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে।’

হত্যাকাণ্ডের পর নিজেকে বাঁচাতে শাহীন মরদেহ সাত টুকরো করেন এবং সাইকেলে করে বিভিন্ন স্থানে ফেলে আসেন। এর মধ্যে নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারের বিপরীতে দুটি হাত, বায়তুল মোকাররমের গেটের পাশে একটি পা এবং কমলাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় মাথাটি ফেলেছিলেন।

দেহের মূল অংশটি ড্রামে ভরে মতিঝিলের একটি ময়লার কন্টেইনারে ফেলে দেওয়া হয়। বাকি অংশগুলো আমিনবাজারের সালিপুর ব্রিজ থেকে নদীতে ফেলা হয়েছিল, যার একটি অংশ উদ্ধার করা হয়েছে এবং অপরটি উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শাহীন সাইকেলে করে খণ্ডিত অংশগুলো ফেলার সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়েন। হত্যার পর তিনি স্বাভাবিকভাবে হোটেল হিরাঝিলে চাকরি করছিলেন। পুলিশ সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে কাকরাইলের স্কাউট ভবনের সামনে কালো পলিথিনে মানুষের একটি পা পাওয়া যায়। এরপর শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আরও হাত-পা ও মাথা উদ্ধার করা হয়। নিহত ওবায়দুল্লাহ নরসিংদীর শিবপুর তাতার গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে। তার মায়ের নাম রানী বেগম।

আমার বার্তা/এমই

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩)

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার

দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের: পুলিশের দাবি

ধর্ষণের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও উচ্ছেদে দেশজুড়ে অভিযান জোরদার করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা