ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

লকডাউন নিয়ে আতঙ্ক নয়, বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিবিপ্রধান

আমার বার্তা অনলাইন:
১২ নভেম্বর ২০২৫, ১৮:৪৩

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাজধানীতে শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।

শফিকুল ইসলাম বলেন, রাজধানীতে যেসব ব্যক্তি নাশকতা বা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, তাদের পাশাপাশি যারা পেছন থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদেরও শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। তিনি জানান, শুধুমাত্র আজকের দিনেই আইনশৃঙ্খলা বাহিনী ৪৪ জনকে গ্রেপ্তার করেছে।

ডিবি প্রধান আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি ও সংগঠন উসকানিমূলক পোস্ট ও নির্দেশনা ছড়াচ্ছে, কিন্তু বাস্তবে তাদের রাজপথে দেখা যায় না। বরং দেখা যাচ্ছে, সাধারণ মানুষকে টাকা দিয়ে বিভ্রান্তিকর কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, “আমাদের তদন্তে দেখা গেছে, একজন রিকশাচালককে ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছিল এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে জানা যায়, তার কোনো অপরাধমূলক রেকর্ড নেই। এভাবে নিরীহ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আইনের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে যারা জনগণকে বিভ্রান্ত বা সহিংসতায় উসকানি দিচ্ছে, তাদের দমন করা হবে।”

নাগরিকদের উদ্দেশে শফিকুল ইসলাম আহ্বান জানান- কেউ যেন গুজব বা ভুয়া তথ্যের ফাঁদে না পড়েন এবং শান্তিপূর্ণভাবে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

আমার বার্তা/এমই

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

কেন্দ্রীয় শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান হত্যাকাণ্ডের নেপথ্যে নারী ও মাদক সংক্রান্ত দ্বন্দ্বের তথ্য

মার্চের প্রথম দুই সপ্তাহে রাজধানীতে ডিবির ব্লক রেইডে গ্রেপ্তার ১২৬

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে ধারাবাহিক ব্লক

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

গাইবান্ধায় পুলিশ তদন্ত কেন্দ্রের কক্ষে জুয়া খেলা, নারী নিয়ে অনৈতিক কর্মকাণ্ড এবং মাদক কারবারিদের কাছ

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

অভ্যুত্থান পরবর্তী দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন চরমপন্থি সংগঠন আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী