ই-পেপার রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৬, ১২:০৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশির সময় ট্রাকচাপায় মো. আলমগীর হোসেন (৪৬) নামে এক এসআরবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার থেকে প্রেষণে ফেনীতে এসআরবি-৭-এ দায়িত্ব পালন করছিলেন।

মহিপাল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে ফতেহপুর স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় এসআরবি সদস্যরা সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এসময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করার পাশাপাশি অন্য একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি সংকেত অমান্য করে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় সড়কের বাম পাশে অবস্থানরত এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে ট্রাকটি পাশের একটি গর্তে পড়ে যায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অবহিত হয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে গুরুতর আহত এসআরবি সদস্য আলমগীর ও ট্রাকচালক মো. সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক সজিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকচালক সজিব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় গাড়িচাপায় তাদের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হওয়ার পর সালিমা (১৬) নামের এক কিশোরীকে

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

দেশে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা এবং আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর বাড়তি নির্ভরতার প্রেক্ষাপটে দক্ষিণের

সেনা নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে পারমানবিক জ্বালানি

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের চালানটি শনিবার (৩ অক্টোবর) দুপুরে পাবনার

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযান, ৫ম দফায় আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম দফায় অভিযান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার

অক্টোবরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের শঙ্কা, একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

সোমালিয়ায় ইসরায়েলি উপস্থিতি মেনে নেওয়া হবে না: প্রেসিডেন্ট হাসান

দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর

রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

এলপিজি-সয়াবিনের কৃত্রিম সংকট, সরকারি সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন

শাহজালাল বিমানবন্দরে ৬৭ ভরি সোনা জব্দ, আটক ৭ জন

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন প্রায় একইরকম

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

রাষ্ট্রের ব্যস্ত সকাল: এক হাতে হিসাবের খাতা, অন্য হাতে বই

‘লেখালেখিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কনটেন্ট পরিহার করতে হবে’

তরুণদের সরলপথে চলতে ইসলামের নির্দেশনা

নিখোঁজ শিশুউদ্ধারে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন