
বান্দরবানের আলীকদমে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদের নিয়ে "সাংবাদিক ফোরাম"র কমিটি গঠন করা হয়েছে।
পবিত্র ঈদ-উল-আযহা'র তৃতীয় দিন ০১ জুলাই শনিবার সকালে দামতুয়া রেষ্টুরেন্টের হলরুমে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় জাতীয় ইংরেজি দৈনিক "কান্ট্রি নিউজ" আলীকদম প্রতিনিধি ও অনলাইন পোর্টাল "দৈনিক নিউজ বাংলাদেশ প্রতিদিন " এর বার্তা সম্পাদক, টি আই মাহামুদ (তৌহিদুল ইসলাম মাহামুদ)কে সভাপতি এবং জাতীয় পত্রিকা "দৈনিক প্রতিদিনের কাগজ"এর আলীকদম উপজেলা প্রতিনিধি, অনলাইন পোর্টাল "দৈনিক আলোকিত চট্রগ্রাম'র সম্পাদক ও প্রকাশক, এস.এফ.এম মোস্তাঈন বিল্লাহ্ কে সাধারন সম্পাদক করে আগামী ১ বৎসরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক, মোস্তাঈন বিল্লাহ বলেন, সাংবাদিকরা হলো জাতীয় বিবেক, সমাজ সংস্কার, সমাজে ভালো কাজ করার প্রতিশ্রুতি। সাংবাদিকতা হচ্ছে সমাজের প্রতি অঙ্গীকারবদ্ধতা থেকে নিজেকে সেক্রিফাইস ও নিবেদিত করে সমাজের জন্য কাজ করা। তাই সাংবাদিকতাকে শুধু একটি চাকরি বা পেশা হিসেবে বিবেচনা করা যায় না।
আলীকদম সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক - মোঃ শাহেদুল হক, আলীকদম প্রতিনিধি, দৈনিক আমার বার্তা। কোষাধ্যক্ষ - মোঃ জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি, আজকালের কন্ঠ। মোঃ জমির উদ্দিন - প্রচার সম্পাদক, বাংলাদেশ সমাচার, আলীকদম প্রতিনিধি। আতিকুর রহমান - সদস্য, দৈনিক নিউজ বাংলাদেশ প্রতিদিন (অনলাইন পোর্টাল) আলীকদম প্রতিনিধি। সদস্য - মোঃ জিয়াবুল হক বিশিষ্ট কবি।
এবি/টিএ

