ই-পেপার শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার

আমার বার্তা অনলাইন:
২৮ আগস্ট ২০২৬, ১২:৫০

আত্মগোপনে থাকা চাঁদপুর শহরের এস কে শিল্পালয়ের স্বত্বাধিকারী পিন্টু দাসসহ তার পরিবারের চার সদস্যকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশ।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোনা বন্ধক রেখে টাকা দেওয়ার ব্যবসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণের বোঝায় আর্থিক সংকটে পড়ে পিন্টু দাস স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পিন্টু দাস পরিবারের অন্য সদস্যরা হলেন- তার স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম এবং ছোট ছেলে রুপম দাস।

পুলিশ জানায়, চাঁদপুর শহরের ব্যবসায়ী পিন্টু দাসের পরিবারসহ নিখোঁজ হওয়ার ভুল তথ্য ছড়িয়ে পড়ে। তবে পুলিশের কাছে তথ্য ছিল পিন্টু দাস স্বেচ্ছায় আত্মগোপন ছিলেন। এরপরই অনুসন্ধানে নামে পুলিশ। পরে পুলিশ নিশ্চিত হয়, পিন্টু দাস ঋণের চাপে স্বেচ্ছায় পরিবারসহ আত্মগোপন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, ঋণের বোঝায় আর্থিক সংকটে পড়ে সপরিবারে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন পিন্টু দাস। আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ী পিন্টুকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। থানার এসআই কালামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়। তাদের চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মা ও ছেলে

রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া প্রাথমিক

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

সিরাজগঞ্জের শিয়ালকোলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় চালকসহ দুইজন নিহত

টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে সিজারিয়ান অপারেশনের সময় জরায়ু কেটে অতিরিক্ত রক্তক্ষরণের পর এক প্রসূতি ও তাঁর নবজাতক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ

মিরপুরে ব্যবসা দখলে নিতে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক বাহিনীর’ হুমকি

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ

মধ্যপ্রাচ্য সংকটে কুয়েতের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭২, নিখোঁজ ১৪০০

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার

সবজির দাম সামান্য কমলেও চিনি-তেল-আটা-ডিমে নাভিশ্বাস

রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা

রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন

মালয়েশিয়া থেকে প্রথম ধাপে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

সকাল থেকে ঢাকায় গুড়িগুড়ি বৃষ্টি, যে বার্তা দিল আবহাওয়া অফিস

প্রাণে বেঁচে যাওয়া অনেকেই কাটিয়ে উঠতে পারেননি ঘটনার ধাক্কা

সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪