ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

মিরপুরে ব্যবসা দখলে নিতে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক বাহিনীর’ হুমকি

আমার বার্তা অনলাইন:
২৮ আগস্ট ২০২৬, ১৩:২২

রাজধানীর মিরপুর এলাকায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক বাহিনী’ সন্ত্রাসীরা মো. নওশাদ নামে এক ব্যবসায়ীর কাছে কয়েক লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ এনে ভুক্তভোগী ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছে।

‎শুক্রবার (২৮ আগষ্ট) বেলা ১১টায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র‍্যাব) সংবাদ সম্মেলন করে।

‎তিনি সংবাদ সম্মেলন বলেন, আমি গত0 কয়েক বছর ধরে ইন্টারনেট ব্যবসা করে আসতেছি। আমার ইন্টারনেট ব্যবসার নাম ‘মপটা ফোর’ এ ব্যবসা করেই আমি আমার পরিবারের সদস্যরা জীবিকা নির্বাহ করি। গত ১ বছর ধরে আমার ইন্টারনেট ব্যবসা দখলে নিতে মিরপুরের শীর্ষ সন্ত্রাসীরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। কখনো সরাসরি এসে, আবার কখনো মোবাইল ফোনে হুমকি দিচ্ছে। গত কয়েকদিন আগে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান আশিক আমাকে ফোন করে বলে, আমার ব্যবসা বন্ধ করে তাদের হাতে তুলে দিতে। আমি যদি ব্যবসা চালাতে হলে তাকে তাদেরকে এখন ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে এবং প্রতি মাসে তাদের মোটা অঙ্কের টাকা দিতে হবে। এভাবে সন্ত্রাসী গ্রুপগুলো আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।

‎তিনি আরও বলেন, আমার ব্যবসা দখলে নিতে তারা আমাকে ডিবি পুলিশ দিয়ে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। সেখানে আমার বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজি ও অস্ত্র আছে বলে সন্ত্রাসী বাহিনী ডিবি পুলিশকে ভুল বুঝিয়েছে। পরে আমাকে নেওয়ার পর আমি তাদেরকে সব খুলে বলি এবং তারা যখন তদন্ত করে দেখেছে আমার এমন কোনো কিছু নেই। তখন ডিবি পুলিশ আমাকে স্বসম্মানে ছেড়ে দিয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীকে আমার বিষয়ে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ভুল তথ্য দেয়। আমার কাছে অস্ত্র আছে, আমি চাঁদাবাজি করেছি। এমন তথ্য পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত করে কোনো কিছু না পেয়ে আমাকে স্বসম্মানে ছেড়ে দেয়।

মো. নওশাদ বলেন, তারা সবকিছুতে ব্যর্থ হয়ে সন্ত্রাসী বাহিনীগুলো আমার ইন্টারনেট ব্যবসা দখলে নিতে কয়েকদিন আগে মিরপুরের শীর্ষ মাদক ব্যবসায়ীকে দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ভিডিও বানিয়ে ছাড়ছে। এছাড়াও, বিভিন্ন লোক দিয়ে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়াচ্ছে। এমন ঘটনায় আমি আপনাদের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছি। তারা যেন আমার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে আমাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে।

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

রাজধানীর ধানমন্ডি শংকরে দারুল ফুরকান হিফজ মাদরাসার ব্যবস্থাপনায় 'রুহামা ফাউন্ডেশন বাংলাদেশ' এর আয়োজনে সীরাত বিষয়ক

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৮৫৫ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৫৫টি মামলা

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর)

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকে

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলমানদের এআই দক্ষতা বাড়াতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আগৈলঝাড়া আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেফতার

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল নড়াইল প্রশাসন

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

ঢাকার প্রবেশপথে তল্লাশি জোরদার হবে : ডিএমপি কমিশনার

গবেষকের কৃতিত্ব ছিনিয়ে নিল এআই?

নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে : জবি উপাচার্য 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড

বজ্রপাতে প্রাণহানি কমাতে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ জরুরি

ডিজিটাল প্রতারণার তথ্য নিয়ে দেশে চালু হলো অনলাইন মানচিত্র

ইস্তেখারা সালাতের হুকুম ও নিয়ম

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

বিজিবিতে সিপাহী পদে চাকরি

তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষা খরচ দেবে থালাপতি সরকার