ই-পেপার শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

মায়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ বোট জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা

আমার বার্তা অনলাইন:
১৭ আগস্ট ২০২৬, ১৫:৪২

চোরাচালানবিরোধী অভিযানে কক্সবাজারের কুতুবদিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থানাধীন দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া। অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার পাওয়া যায়। পরে এসব মালামালসহ পাচার কাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, অভিযানের সময় চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

এখনও জীবন নিয়ে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম বেঁচে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়ে

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (১০

ফেনীতে মাসুম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৭৮ আসামিকে হাজিরের নির্দেশ, গ্রেপ্তারে অভিযান

ফেনীতে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আত্মগোপনে থাকা ১৭৮ আসামিকে আদালতে হাজির

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে