ই-পেপার শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

উপজেলা হাসপাতাল উন্নয়নে গণপূর্তের ডিজিটাল উদ্যোগ

আমার বার্তা অনলাইন:
১৭ আগস্ট ২০২৬, ১৫:১১

উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা আরও দ্রুত ও সঠিকভাবে করতে বিশেষ ডিজিটাল সফটওয়্যার তৈরি করেছে গণপূর্ত অধিদপ্তর (PWD)।

এই সফটওয়্যারের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা থেকে হাসপাতালের বর্তমান অবকাঠামো, শয্যা সংখ্যা, জমি, চিকিৎসা ও সহায়ক সেবা, বিদ্যুৎ-পানি বিভিন্ন সুবিধা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের প্রয়োজনীয় তথ্য দ্রুত সংগ্রহ করা যাচ্ছে।

সংগৃহীত তথ্য নির্দিষ্ট কাঠামো অনুযায়ী ডিজিটাল তথ্যভান্ডারে সংরক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে। ফলে দেশের বিভিন্ন উপজেলার হাসপাতালগুলোর অবকাঠামোগত অবস্থা একই মানদণ্ডে তুলনা ও মূল্যায়ন করা সহজ হচ্ছে।

তথ্য যাচাই করে প্রয়োজন নির্ধারণের পর প্রকল্পের পরিধি, প্রয়োজনীয় জায়গা এবং সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হচ্ছে। এর মাধ্যমে দ্রুত প্রকল্প প্রস্তাব তৈরি করা সম্ভব হচ্ছে। এতে দীর্ঘ সময় ধরে হাতে-কলমে তথ্য সংগ্রহ ও সংকলনের প্রয়োজন কমছে এবং আরও নির্ভুলভাবে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (DPP) তৈরি করা যাচ্ছে।

PWD-এর এই উদ্যোগ উপজেলা হাসপাতাল উন্নয়ন পরিকল্পনায় গতি ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি সরকারি অর্থের কার্যকর ব্যবহারে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে নেওয়া এ উদ্যোগ গণপূর্ত অধিদপ্তরকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের কার্যক্রমকে এগিয়ে নিচ্ছে।

ভবিষ্যতে এই সফটওয়্যার জেলা হাসপাতাল, সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশ স্থাপনা, আদালত, কারাগারসহ অন্যান্য সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পেও ব্যবহার করা যেতে পারে।

ডিজিটাল তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে দ্রুত পরিকল্পনা এবং স্বচ্ছভাবে প্রকল্প প্রণয়নের সুযোগ তৈরি হওয়ায় সরকারি অবকাঠামো উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

আর থাকছে না র‍্যাব। বিলুপ্ত হয়ে গেছে এক বিলেই। নতুন বিল এসেছে এসআরবি। সংসদ সদস্যদের

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি দেশের বড় সম্পদ সেদেশের জনসংখ্যা।

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

ঢাকার সড়কে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার সংখ্যা দিন দিন বাড়ছে। প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে