ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে এখনও দেড় ফুট পানি, ট্রেন চলাচল বন্ধ

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ১৩:১৮

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার এলাকা এখনও দেড় ফুট পানির নিচে থাকায় এ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মঙ্গলবার থেকে ডুবে থাকা রেলপথে পানির উচ্চতা কমলেও এখনও প্রায় দেড় ফুট পানি রয়েছে।

এ পরিস্থিতিতে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা বাতিল করে পুনরায় ঢাকায় ফিরে যাবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

রেলওয়ে জানিয়েছে, রেললাইন অক্ষত ও চলাচল উপযোগী রয়েছে। বন্যার পানি নেমে গেলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে।

যাত্রীরা চাইলে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন। আর ঢাকায় ফিরতে ইচ্ছুক যাত্রীরা বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে কক্সবাজার এক্সপ্রেসে ঢাকা যেতে পারবেন। আকস্মিক এ প্রাকৃতিক দুর্যোগে যাত্রীদের ভোগান্তির জন্য বাংলাদেশ রেলওয়ে দুঃখ প্রকাশ করেছে।

আমার বার্তা /জেএইচ

সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার

কেরানীগঞ্জে গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় পাইপলাইনে বিস্ফোরণে তিন শ্রমিক

চট্টগ্রামে বন্যা-পাহাড়ধসে মৃত ৩৯, বিপর্যস্ত ৯ লাখ ২৮ হাজার মানুষ

টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৯

বন্যার পানি কমলেও যোগাযোগ বিচ্ছিন্ন, খাদ্য-বিদ্যুৎ সংকট, মানবেতর জীবন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশে পানি কিছুটা কমলেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনৈতিক প্রবৃদ্ধি জরুরি, তবে পরিবেশ নষ্ট করে ইন্ডাস্ট্রি নয়: পরিবেশমন্ত্রী

সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

ঢাকা আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় পে-স্কেল

চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

কেরানীগঞ্জে গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণ, দগ্ধ ৩

চট্টগ্রামে বন্যা-পাহাড়ধসে মৃত ৩৯, বিপর্যস্ত ৯ লাখ ২৮ হাজার মানুষ

সব বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, কোথাও কোথাও অতি ভারী বর্ষণ

বন্যার পানি কমলেও যোগাযোগ বিচ্ছিন্ন, খাদ্য-বিদ্যুৎ সংকট, মানবেতর জীবন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে নিজের বুট উপহার দিলেন রোনালদো

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে

দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খুলল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা সুবিধা চালু সৌদি আরবের

ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

উষ্ণতম জুন গেল ইউরোপে, সমুদ্রেও রেকর্ড তাপমাত্রা

বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই

বাংলাদেশ ও মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন

শাহজালালের মাজারের দানবাক্স দ্বিতীয় বারের মতো খোলা হবে আজ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ