ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি

আমার বার্তা অনলাইন:
১৭ জুন ২০২৬, ১৩:০৬

সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্থানীয় এক যুবকের মৃত্যু ও তার মরদেহ সীমান্তের ওপারে আটকে রাখার দাবিও করেছেন স্থানীয়রা।

এর জেরে মঙ্গলবার (১৬ জুন) ভারতীয় এক নাগরিককে তুলে নিয়ে আসেন বাংলাদেশিরা। এ নিয়ে দু’দেশের সীমান্তবর্তী লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

তবে এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। অবশ্য জকিগঞ্জ থানা পুলিশ বলছে, স্থানীয়রা দাবি করছেন সীমান্তের ওপারে তাদের একজন লোক নিখোঁজ রয়েছেন। কিন্তু এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেননি।

সীমান্তের ওপারে নিখোঁজ যুবকের নাম ডিপজল আহমদ। তিনি বারঠাকুরী ইউনিয়নের দিগালি গ্রামের আহমদ আলীর ছেলে।

‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ডিপজলসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে যান। ফেরার পথে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং গুলি চালায়। এসময় ডিপজলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে দেশে ফিরলেও ডিপজল নিখোঁজ হন। বিএসএফের গুলিতে ডিপজলের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।

এদিকে ডিপজলের সন্ধান না পাওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় কৃষককে তুলেও আনে উত্তেজিত জনতা। পরে মঙ্গলবার রাতে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মুকিত বলেন, সীমান্তের ওপারে কয়েকজন যুবক অতিক্রম করলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এসময় তিনজন পালিয়ে এলেও একজন নিখোঁজ রয়েছেন। যারা এসেছেন তারা দাবি করছেন নিখোঁজ যুবককে গুলি করে মেরে ফেলে মরদেহ আটকে রেখেছে বিএসএফ।

তিনি বলেন, নিখোঁজ যুবককে ফেরত না দেওয়ায় গতকাল উত্তেজিত হয়ে স্থানীয়রা ভারতীয় একজন নাগরিককে তুলে নিয়ে আসেন। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাতে ওই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করার কথা।

‎‎বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী (টিপু) জানান, ‘ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা ভারতীয় এক নাগরিককে তুলে এনেছিলেন। পরে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তাকে বিজিবির মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশি যুবক নিখোঁজের বিষয়টি সমাধান হয়নি। সে জীবিত নাকি মৃত সেটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।’

‎জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, উত্তরকুল সীমান্ত এলাকার লোকজন দাবি করছেন সীমান্তের ওপারে একজনকে গুলি করে মারা হয়েছে। কিন্তু এ নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।

এ বিষয়ে জানতে জ‌কিগঞ্জ ব‌্যাটা‌লিয়ন ১৯ বি‌জি‌বির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাড়া দেননি।

আমার বার্তা /জেএইচ

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন। বুধবার (১৭ জুন)

জুলাইয়ের এক তারিখ থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, এবারের বাজেটে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের আগেই চট্টগ্রাম

লক্ষ্মীপুরে আবাসিক হল থেকে ছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামে ছাত্রের ঝুলন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে গণবিরোধী বলায় সমালোচকদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের এক তারিখ থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

বিদ্যুৎ উৎপাদন না করেও অর্থ পরিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বিলুপ্তির দাবি

বাংলাদেশ-আমিরাত বিমান বাহিনীর সহযোগিতা জোরদারে আলোচনা

নতুন বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি: হেফাজতকাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদে রুপা-বাবু

মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে: মৎস্যমন্ত্রী

সব উন্নয়ন কর্তৃপক্ষে অনলাইনে নকশা অনুমোদনের নির্দেশ

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, কব্জি কাটা গ্রুপের ৫ সদস্য গ্রেপ্তার

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়া

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে ফিরলেন আরও ৭৮ বাংলাদেশি