ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্বাদে ও গুণে ভরা ঐতিহ্যবাহী বগুড়ার দই

ইমামুল মিল্লাত, শেরপুর (বগুড়া)
১৪ জুন ২০২৩, ১৩:৪৪

বগুড়ার দই। নামের ভিতরেই যেন লুকিয়ে আছে শত বছরের ঐতিহ্য। বগুড়াকে অনেকেই বলেন দইয়ের রাজধানি। মূলত বগুড়ার শেরপুর ঐতিহ্যবাহী দইয়ের জন্য বিক্ষ্যাত।

বিভিন্ন আচার অনুষ্ঠানে ভোজনবিলাসীদের পরিতৃপ্ত খাবারের পর অপূর্ণ থেকে যায় স্বাদে ও গুনে ভরা শেরপুরের দই। সামাজিক প্রীতি ভোজের শেষ পাতে দই না হলে যেন চলেই না।

জানা যায়, শেরপুরের ঘোষ পরিবারের ঘেটু ঘোষ প্রথম টক দই বানানো শুরু করেন। ২৫০ বছর আগে দইয়ের ঐতিহ্য দেশের গন্ডি পেরিয়ে স্থান দখল করেছে বিশ্বে জুড়ে। আর এই বিশ্বখ্যাতি অর্জনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বগুড়ার শেরপুরের দইয়ের কারিগরেরা।

সেই সাথে দইয়ের ঐতিহ্য রক্ষার পাশাপাশি একচেটিয়া ব্যবসাও পরিচালনা করছেন এখানকার ব্যবসায়িরা।

মূলত দু’ধরনের দই তৈরী হয় বগুড়ার শেরপুরে। টক দই আর মিষ্টি দই। কোন প্রকার চিনি ছারা যে দই তাকে বলা হয় টক দই। প্রথম দিকে উপজেলার বিভিন্ন দই কারখানাতে টক দই তৈরী হলেও স্বাদের বৈচিত্র্য ও ভিন্নতার কারনে টক দইয়ের পাশাপাশি মিষ্টি দই এখন পুরো বাজার নিয়ন্ত্রন করে।

বর্তমানে ঐতিহ্যবাহী শেরপুরে প্রায় দু’শতাধিক দইয়ের কারখানা বিদ্যমান। এসব দই কারখানায় কাজ করেন প্রায় দু’ হাজার পাঁচশতাধিক কর্মচারী। দই বিক্রয় কেন্দ্রের কর্মচারীসহ প্রায় পাঁচ হাজার জনশক্তি প্রত্যক্ষ ভাবে দই তৈরী ও বিক্রির কাজে সম্পৃক্ত।

পুরো শেরপুর উপজেলায় প্রতি দিন প্রায় সাড়ে তিন থেকে চারশ মণ দই উৎপাদনের সাথে খিরসা, মিষ্টি সহ মাসে ২০ কোটি টাকার অর্থনৈতিক লেনদেন হয়। সরাসরি দই বিক্রয় কেন্দ্রের পাশাপাশি উপজেলার অনেক তরুণ উদ্দ্যোক্তা অনলাইনেও দই বিক্রি করে থাকেন।

শেরপুরের দই ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, শেরপুরের দই দেশ খ্যাত। আমরা চেষ্টা করছি আমাদের ঐতিহ্য রক্ষা করে ব্যবসা পরিচালনা করার জন্য। দুধের দাম উঠানামা করার জন্য এবং অন্যন্য সামগ্রীর দাম অতিরিক্ত হওয়াতে বর্তমানে দইয়ের দামও বেড়েছে। তবে আসল স্বাদের দই খেতে হলে শেরপুরের কোনো বিকল্প নেই।

দই কিনতে আসা শরিফুল ইসলাম জানান, বগুড়ার শেরপুরে সবচেয়ে ভালো দই পাওয়া যায়। অতুলনীয় দইয়ের স্বাদ প্রায় সময়ই আমাদের বগুড়ার শেরপুরে টেনে আনে। দইয়ের সাথে বর্তমানে আমি ও আমার পরিবারের একটা ভালোলাগা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। সব মিলিয়ে শেরপুরের দই অতুলনীয়ই।

এবি/ওজি

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

নারায়ণগঞ্জ আদালতে বিভিন্ন মামলায় আগত আসামিদের জন্য নির্ধারিত হাজতখানাকে মানবিক মূল্যবোধ ও উন্নত চরিত্র গঠনে

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকেরা নিজেরাই নিজেদের উপর হামলা ও ক্যাম্প পুড়িয়ে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) ব্যারিস্টার মুহম্মদ শাহজাহান ওমর বীরউত্তম

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক নির্বাচনী গণসমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু