ই-পেপার মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩

একের পর এক আ.লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

আমার বার্তা অনলাইন:
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৫

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি মঙ্গলবার মহানগর আদালত বর্জন করে। সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানান সমিতির নেতারা।

তালুকদার ইউনুস সোমবার বরিশাল অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আত্মসমর্পণের পর বিচারক এস এম শরিয়ত উল্লাহ তার জামিন মঞ্জুর করেন।

বর্তমানে বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আছেন বিএনপিপন্থি আইনজীবীরা। আওয়ামী লীগ নেতার জামিনের ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বিএনপিপন্থি ওই আইনজীবীরা মঙ্গলবার মহানগর সংশ্লিষ্ট সকল আদালত বর্জন করেন। সকাল ১১টার দিকে আদালাতপাড়ায় তারা বিক্ষোভ মিছিলও করেন।

তবে পূর্বঘোষণা ছাড়া হঠাৎ আইনজীবীদের আদালত বর্জনের ঘটনায় দুর্ভোগে পড়েছেন বিচারপ্রত্যাশীরা।

জেলা যুবদলের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, 'আওয়ামী লীগ নেতা তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলাটি জামিন অযোগ্য। তিনি আত্মসমর্পণ করলে বিচারক রহস্যজনক কারণে জামিন দেন। এছাড়া আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা মহানগর আদালত থেকে জামিন পেয়েছেন, যা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এতে ক্ষুদ্ধ আইজীবীরা তালুকদার ইউনুসের জামিন আদেশ দেওয়া বিচারক অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহকে অপসারণ এবং জামিন বাতিলের দাবিতে অনির্দিষ্টকাল মহানগরের সকল আদালত বর্জন করেছেন।'

তবে বেলা ২টায় অ্যাডভোকেট বাবলু সমকালকে জানান, বিষযটি নিয়ে আইনজীবী সমিতি ও বিচারকদের মধ্যে আলোচনা চলছে। যে কারণে অনির্দিষ্টকাল আদালত বর্জনের বিষয়টি নিশ্চিত নয়।

মহানগর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দিন আলম বলেন, 'তালুকদার ইউনুসের জামিনের বিরোধিতা করেছি। কিন্ত বিচারক জামিন আদেশ দেওয়ায় করণীয় ছিল না।'

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাইউম খান কায়সার জানান, তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে মাত্র একটি মামলা ছিল। নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকার সরোয়ার হোসেন নামের এক ব্যক্তি ২০২৫ সালে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২০১৭ সালে বিএনপির কর্মসূচিতে হামলা ও তাকে আহত করার অভিযোগ করা হয়। ওই মামলায় হুকুমের আসামি হিসেবে তালুকদার ইউনুসের নাম ৩ নম্বরে ছিল। অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনুস ২০০৮ সালের নির্বাচনে বরিশাল- ১ আসনে এবং ২০১৪ সালে বরিশাল- ২ আসনে এমপি নির্বাচিত হন।

আমার বার্তা/এমই

আসন শূন্য ঘোষণার পর বগুড়া-৬ এ উপনির্বাচনের আলোচনা তুঙ্গে

‎বগুড়া-৬ (সদর) আসন শূন্য ঘোষণার পরপরই আসনটিতে উপনির্বাচনের আমেজ শুরু হয়েছে। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পরই যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কারাগার থেকে জামিনে বের হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই মো. ইমন (৩৯) নামের

বিমানখাত ও পরিষেবা আধুনিকায়ন করা হবে: বিমানমন্ত্রী

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের বিমান খাত ও পরিসেবা আধুনিকায়ন

কটিয়াদিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় চাঁদা না দেওয়ায় এক কোম্পানির কর্মকর্তাকে মারধর ও ৯ লাখ ৫৫ হাজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজি এলপিজির দাম কমল ১৫ টাকা

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে পর্যালোচনা করা হবে: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২৬ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর

নগদ নিয়ে নতুন সরকারের অবস্থান জানার পর গভর্নর সিদ্ধান্ত জানাবেন: আরমান

পাকিস্তানি হওয়ায় কোচের দায়িত্ব পাননি, দাবি আজহার মাহমুদের

একের পর এক আ.লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে: হুমায়ুন কবির

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, সূচি দেখুন

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা: দপ্তর পেলেন হুমায়ুন কবির ও ডা. জাহেদ

বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশা মারার ওষুধ ছিটানোর নির্দেশ

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন হতে পারে ৯ এপ্রিল

ফ্যাসিস্ট আমলে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল: মঈন খান

মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন-মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা