ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীকে বিজয়ী ঘোষণার অপেক্ষা

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫০
বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর/ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ভোটগ্রহণ ও গণনা শেষে কেন্দ্রভিত্তিক প্রাথমিক ফলাফলে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর এগিয়ে রয়েছেন। তাকে বিজয়ী ঘোষণার অপেক্ষা চলছে।

বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ফলাফল একত্র করে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। এখন চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ১৪০টি কেন্দ্রের ৯০০টি বুথে ভোট নেওয়া হয়। দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রে কেন্দ্রে গণনা শুরু হয়।

নির্বাচন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ফটিকছড়িতে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ১৯৭ জন, নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ২৬৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা গেছে, জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের নিজ কেন্দ্র পাইন্দং শ্বেতকুয়াতেও ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে। সেখানে ধানের শীষ পেয়েছে ১ হাজার ১৩২ ভোট, আর দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৯৬৬ ভোট।

এ আসনে মোট আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির সরোয়ার আলমগীর (ধানের শীষ), জামায়াতের অধ্যক্ষ নুরুল আমিন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী (একতারা), গণঅধিকার পরিষদের রবিউল হাসান তানজিম (ট্রাক), জনতা পার্টির গোলাম নওশের আলী (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলফিকার আলী মান্নান (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির করিম (ফুটবল) ও জিন্নাত আরা (হরিণ)।

আমার বার্তা/এমই

নুরকে ‘বিজয়ী’ ঘোষণা করে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুরকে বিজয়ী ঘোষণা ক রে অভিনন্দন জানিয়েছেন

ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও  দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামীর

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি: সিইসি

নুরকে ‘বিজয়ী’ ঘোষণা করে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী

চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীকে বিজয়ী ঘোষণার অপেক্ষা

ভোটের মতো সুষ্ঠুভাবে গণনা হলে ফলাফল যাই হোক মেনে নেবে জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফখরুল

ফলাফলে কোনো কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের

কুমিল্লা-৪ আসনে বেসরকারি ফলে বিজয়ী এনসিপির হাসনাত আবদুল্লাহর

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামানের জয়

সুষ্ঠু ভোটে ইসির কৃতজ্ঞতা, সারাদেশে দোয়া-প্রার্থনার অনুরোধ

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: সংবাদ সম্মেলনে মাহদী আমিন

৮৫ শতাংশ দৃষ্টিভঙ্গী হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছে ভারত

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জোটের প্রার্থীদের জয়ের আশা ১১ দলের

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক