ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

পঞ্চম বারের মত শ্রেষ্ঠ অফিসারের পদক পেলেন এএসআই শরীফ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
১৫ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫

মানিকগঞ্জের সিংগাইর থানায় মাদক, ইভটিজিং, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ জেলার মধ্যে পঞ্চমবারের মত শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন এএসআই মো: শরীফ হোসাইন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ২ টায় মানিকগঞ্জ পুলিশ সুপার কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ সভায় জেলার পুলিশ সুপার সারওয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ এএসআই শরীফ হোসাইনের হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামসহ বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এএসআই শরীফ হোসাইন বলেন, "আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার মেলবন্ধন অত্যন্ত জরুরি"।

আরো বলেন, "আমি এই দেশকে অনেক কিছু দিতে চাই, মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। সিনিয়র স্যারদের ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ, দিকনির্দেশনা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। সিংগাইর থানার সকল অফিসারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি"।

আমার বার্তা/মো. হাবিবুর রহমান রাজিব/এমই

এবার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলব: তারেক রহমান

বিএনপি সব সময় দেশ ও জনগণের পক্ষে কাজ করে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের সেই শিশু হুজাইফা আফনান (১২) দীর্ঘ ২৭

এবারও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন

ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে রাজবাড়ী থেকে এ বছরেও ভারতের মেদিনীপুর যাচ্ছে না ১২৫তম ওরশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার ও সোমবার ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান

চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে লাগাতার ধর্মঘট

এবার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলব: তারেক রহমান

অচল চট্টগ্রাম বন্দর বাঁচান, অর্থনীতি রক্ষা করুন

একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে: মাহদী আমিন

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল: প্রতিবাদ সমাবেশে বক্তারা

নির্বাচনে ঋণগ্রহীতা ৫১৯ প্রার্থী, শীর্ষে বিএনপি: সুজনের তথ্য

এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াতে আমির

নির্বাচনের জন্য সারাদেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

গ্রেনাডার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মারা গেছেন

ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিরাপত্তা, অংশগ্রহণমূলক ও সমান সুযোগের পরিবেশ মূল্যায়ন করবে ইইউ

ফরিদপুরে তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি

উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ, বিতর্ক নিয়েই শুরু বিশ্বকাপ