ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

তিতাস গ্যাসফিল্ডের শহরেই গ্যাস সংকট, ফুঁসছে ব্রাহ্মণবাড়িয়াবাসী

আমার বার্তা অনলাইন:
১১ জানুয়ারি ২০২৬, ১৬:০৬

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের বৃহত্তম তিতাস গ্যাসফিল্ডের অবস্থান হওয়া সত্ত্বেও শহরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে রোববার (১১ জানুয়ারি) সকালে শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে সর্বস্তরের মানুষ।

এ দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে নারী, পুরুষ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন। তারা হাতে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদ জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসফিল্ড থেকে দেশের অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ করা হলেও এখানকার মানুষ নিয়মিত গ্যাস পাচ্ছে না। আমরা সময়মতো বিল পরিশোধ করছি, কিন্তু রান্নার জন্য দিনের বেশিরভাগ সময় গ্যাসহীন থাকতে হয়। শীত মৌসুমে এই সমস্যা আরও বেড়েছে।

বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ বি এম মুছা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজ উল্লাহ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহ, মো. সাবের ও তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা ভূঁইয়া।

অবস্থান চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

কাউতলি এলাকার গৃহিণী সুলতানা বেগম বলেন, সকালে গ্যাস থাকে না, দুপুরে আধা ঘণ্টা, রাতে এক ঘণ্টা। এ নিয়ে কতবার অভিযোগ করেছি, কিন্তু সমাধান হয়নি। ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, হোটেল-রেস্টুরেন্টের ব্যবসা মার খাচ্ছে। সিলিন্ডারের উপর নির্ভর করতে গিয়ে খরচ বেড়ে গেছে।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত তিতাস গ্যাস ফিল্ড দেশের মোট গ্যাস উৎপাদনের প্রায় ৩০ শতাংশ যোগান দেয়। এখানে ২৭টি সক্রিয় কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয়। তবে স্থানীয়ভাবে সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় নিয়মিত সংকট তৈরি হয়।

আমার বার্তা/এমই

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে স্বনির্ভর করা এবং

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ জন

উন্নয়ন ও জ্বালানি সংকটে বাজেট সহায়তায় সম্মত এআইআইবি: অর্থমন্ত্রী

নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের

প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় দলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

চীনের বিপক্ষে লড়াই করেও হারল বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির মূল্য বাড়াতেই হবে: ম. তামিম

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?