ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

সিলেটে উদয়ন এক্সপ্রেস দুর্ঘটনায় রেলওয়ের ২ কর্মকর্তা বরখাস্ত

আমার বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৫, ১৫:১৬

সিলেটে উদয়ন এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় বাংলাদেশ রেলওয়ে দুইজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

বরখাস্ত হওয়া দুজন হলেন—লোকোমাস্টার মো. ইলিয়াস এবং সহকারী লোকোমাস্টার জহিরুল ইসলাম নোমান।

শনিবার (৭ অক্টোবর) সকালে সিলেটের মোগলাবাজার রেলস্টেশনের কাছে ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হলে সিলেট রুটে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। এর ফলে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

এ ঘটনায় রেলওয়ের ডিভিশনাল ম্যানেজারের নির্দেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন, বিভাগীয় পরিবহন কর্মকর্তা, ঢাকা, বিভাগীয় প্রকৌশলী-২, ঢাকা, বিভাগীয় মেকানিকাল ইঞ্জিনিয়ারিং (লোকো), ঢাকা, বিভাগীয় সিগন্যাল ইঞ্জিনিয়ার, ঢাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার স্যারের নির্দেশে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, একটি কমিটি হয়েছে চার সদস্য বিশিষ্ট। তদন্ত শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আমার বার্তা/এল/এমই

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রামের একটি মাঠ থেকে ইউনুছ হোসেন  (৩৫) নামে এক যুবকের লাশ

অন্যের ফুয়েল কার্ড নিয়ে পেট্রোল পাম্পে আসা তরুণকে ইউএনওর মারধর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অন্যের ফুয়েল কার্ড ও মোটরসাইকেল নিয়ে তেল নিতে আসা এক তরুণকে মারধরের

বান্দরবানে এবার ৬ রাবার শ্রমিককে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বান্দরবানে এবার ছয় রাবার শ্রমিককে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। বুধবার

শুক্রবার থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না সাভারের যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ ও ওমান

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

যুদ্ধ থেকে বের হতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান

ঢাকায় আবাসিক হোটেলে মিলল নারী শিক্ষার্থীর মরদেহ

লোডশেডিংয়ে মানুষের কষ্টে সংসদে সরকারের দুঃখ প্রকাশ

এসএসসি পরীক্ষার ২য় দিনে নকল করে বহিষ্কার ১৯ জন, কারিগরি বোর্ডে ১০

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭২২৭ শূন্য পদ, শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি: শিক্ষামন্ত্রী

অনলাইনে আয়ের ফাঁদ, সিআইডির অভিযানে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আজ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

রাজধানীতেও লোডশেডিং’র সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি গঠন

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে: জ্বালানী মন্ত্রী

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২ জন

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার: দাবি পিআরআইয়ের

বাংলাদেশ ও সেনেগাল সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তুললে হরমুজ খোলা সম্ভব নয় : ঘালিবাফ

শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের

জাল-ভুয়া সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা