ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

গোপালগঞ্জে অবরোধ-হামলার ঘটনায় আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতা আটক

আমার বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৫, ১৫:৫৩
আপডেট  : ১৬ জুলাই ২০২৫, ১৬:০৬
গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র নাশকতার ঘটনা ঘটেছে। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে গোপালগঞ্জে। পদযাত্রাকে ঘিরে সৃষ্ট নাশকতা, সড়ক অবরোধ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় সেনাবাহিনী অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের একটি গোয়েন্দা সূত্র। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

সেনা সূত্র জানায়, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় একাধিক সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। বিশেষ করে সড়ক অবরোধ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী কংশুর এলাকায় অভিযান চালায়। অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীকে সন্দেহজনকভাবে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, তারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, এনসিপির ঘোষিত পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। একাধিক স্থানে আওয়ামী লীগ ও এনসিপি কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান, মুখোমুখি সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে, এবং জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে।

সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সংঘাতমূলক পরিস্থিতি আগামীতে আরও বিস্তৃত হতে পারে। তারা রাজনৈতিক দলগুলোকে সংযত থাকার এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার আমেনা

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

কাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের  মানিকগঞ্জ জেলায় প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

নওগাঁর বদলগাছী উপজেলায় ভোট কেন্দ্রের পাশে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

পাবনার ঈশ্বরদী থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিন পেশাদার অপরাধীকে আটক করেছে পুলিশ।  বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান