ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সরাইলে ছাত্রদলের মশাল মিছিল

সরাইল প্রতিনিধি :
১৬ জুলাই ২০২৫, ১৩:০২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মশাল মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার রাতে উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে উপজেলা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী মশাল হাতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ শেষে কুট্টাপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকালে ছাত্রদলের নেতাকর্মীরা নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

সমাবেশে বক্তব্য দেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজ মহসিন, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মো সোহাগ মিয়া, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, সরাইল উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সাব্বির ভূইয়া আকরাম।

বক্তারা বলেন, জুলাই বিপ্লব আন্দোলনে যখন এনসিপি নামক পিচ্চি সংগঠনের নেতাদের যখন ডিবি বাহিনী ধরে নিয়ে যায়। তখন তারা এই আন্দোলন ছেড়ে দেয়। এমন সময় আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রপতি জনাব তারেক রহমান উনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশের সর্ব জায়গায় গণ আন্দোলন করা হয়েছিল। পরে ৫ই আগস্ট ফ্যাসিস হাসিনা সরকার বাংলাদেশ থেকে দিল্লী পলায়ন করে।

বক্তারা আরো বলেন, আপনারা দেখেছেন কিছু পিচ্চি সংগঠন আর কিছু গুপ্ত বাহিনী অপপ্রচারে লিপ্ত হয়েছে। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে অবমাননা ও ইজ্জত হানি করা হয়েছে সারা বাংলাদেশের জনগণ আপনাদেরকে ধিক্কার জানাই। এবং জুলাই বিপ্লবের আন্দোলনের মাস্টার মাইন্ড জনাব তারেক রহমানকে যে ব্যাঙ ভাষায় কথা বলেছে আমরা তীব্র নিন্দা জানাই এবং আগামী দিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যদি কেউ ব্যাঙ চিত্র করে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

আমার বার্তা/জেএইচ

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

ভারতের এক নাগরিকের হারানো স্মার্টফোনসহ মোট ৭৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে এক মাদকসেবী ও কারবারিকে দেড় বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে মধুপুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

র‍্যাব বিলুপ্ত করে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের উদ্যোগ নিতে হবে: টিআইবি

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন পরবর্তী মিয়ানমার : রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত

খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

আমরা দুই সপ্তাহের মধ্যে আঘাত না করলে তারা পারমাণবিক অস্ত্র পেয়ে যেত: ট্রাম্প

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক

‘কোনো দেশেই আমার বাড়ি নেই’, দুর্নীতির অভিযোগ নিয়ে আসিফ নজরুল

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত