ই-পেপার শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রতীক বরাদ্দের আগেই পোস্টারে ছেয়ে গেছে পুরান ঢাকা

অনলাইন ডেস্ক:
০৫ ডিসেম্বর ২০২৩, ১৪:০৮

তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে ভোটের বাকি আরও প্রায় এক মাস।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে আপিল চলছে। ১৮ ডিসেম্বর মিলবে প্রতীক। নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের পর শুরু করা যাবে নির্বাচনী প্রচারণা। কিন্তু ঢাকা-৭ আসনের চিত্র ভিন্ন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সোলায়মান সেলিমের ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। তবে এসব যেন দেখেও কেউ দেখছে না।

এ নিয়ে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে।

ঢাকা-৭ আসনে একাধিকবারের সংসদ সদস্য হাজী মো. সেলিম। তিনি শারীরিকভাবে অসুস্থ, কথা বলতে পারছেন না। এজন্য নৌকা ঘর ছাড়া হওয়ার আশঙ্কায় মনোনয়নপত্র কিনেছেন বড় ছেলে সোলায়মান সেলিম। সোমবার বাছাইয়ে টিকেছে সেলিমপুত্রের মনোনয়ন। কিন্তু এর আগে থেকে নৌকা মার্কায় ভোট চেয়ে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, বাবা হাজী মো. সেলিম ও নিজের ছবি দিয়ে নির্বাচনী পোস্টার লাগিয়েছেন সোলায়মান সেলিম।

এসব ব্যানার ফেস্টুন নির্বাচনী এলাকার প্রতিটি মোড়ে, ভবনের দেয়ালে, গুরুত্বপূর্ণ জায়গায় টানানো হয়েছে। কোথাও কোথাও আবার নির্বাচনের প্রাক্কালে যেভাবে রশিতে বেঁধে পোস্টার টানানো হয় সেভাবে করা হয়েছে।

দেখা গেছে, ব্যানার ও ফেস্টুনে নিজের বড় ছবি দিয়ে সোলায়মান সেলিম লিখেছেন, সন্ত্রাসের বিপক্ষে, শান্তির স্বপক্ষে ঢাকা-৭ আসনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দিন।

অবশ্য শুধু সোলায়মান সেলিম নন, ঢাকার সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের নৌকার প্রার্থী সাঈদ খোকনের ব্যানার-ফেস্টুনও দেখা গেছে গুরুত্বপূর্ণ জায়গায়। তাতেও নৌকায় ভোট দেওয়ার কথা বলা হয়েছে।

পুরান ঢাকার জজকোর্ট, ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার, তাতীবাজার, বংশাল, লালবাগসহ আশপাশের এলাকায় নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে।

যদিও গত শনিবার প্রচার-প্রচারণার বিষয়ে ইসি থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়েছে। যেখানে আচরণবিধি প্রতিপালনে ইসির পক্ষ থেকে শিথিলতা নিয়ে গণমাধ্যমে, টকশোতে কথা বলার সমালোচনা করা হয়।

নির্বাচন কমিশন গত শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী ১৮ ডিসেম্বরের আগে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার আইনগত সুযোগ নেই। নির্বাচনী আচরণ বিধিমালার ১২ ধারায় বলা আছে, ভোটগ্রহণের ৩ সপ্তাহ পূর্বে কোনো প্রচারণা চালানো যাবে না।

এতে বলা হয়, প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারের সময় চলতি বছরের ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। ১৮ ডিসেম্বরের আগে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার আইনগত সুযোগ নেই। ফলে এর আগে কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচারণারও সুযোগ নেই।

অবশ্য এরমধ্যে সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ অনেক প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের জন্য শোকজ করা হয়েছে ইসির পক্ষ থেকে। তবে খোদ রাজধানীতে পোস্টার টানিয়ে সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করা হলেও তা যেন কেউ দেখছে না।

এবিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামকে ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

আমার বার্তা/জেএইচ

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

নারায়ণগঞ্জ আদালতে বিভিন্ন মামলায় আগত আসামিদের জন্য নির্ধারিত হাজতখানাকে মানবিক মূল্যবোধ ও উন্নত চরিত্র গঠনে

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকেরা নিজেরাই নিজেদের উপর হামলা ও ক্যাম্প পুড়িয়ে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) ব্যারিস্টার মুহম্মদ শাহজাহান ওমর বীরউত্তম

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক নির্বাচনী গণসমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু