ই-পেপার শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

কুষ্টিয়া প্রেসক্লাবের কমিটির সভাপতি তারিক, সম্পাদক দুলাল

এনামুল হক  প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৩, ১৬:০৩

সাংবাদিক এবং সংবাদপত্রের স্বার্থ সুরক্ষার প্রত্যয় নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে, সন্ত্রাস, মাদক, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে সোচার প্রতিবাদ জানিয়ে দীর্ঘ দুই যুগের অধিক সময়কালপুর্বে প্রতিষ্টিত কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের ত্রিবার্ষিক কমিটির পুর্নগঠন করা হয়েছে।

গতকাল রাতে কুষ্টিয়া হাইস্কুল মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের ২৫ সদস্যের কমিটি পূনর্গঠন করা হয়েছে। ক্লাবের নির্ধারিত বিশেষ সাধারণ সভায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত সকলের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে কালেরকন্ঠের নিজস্ব প্রতিবেদক এবং কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তারিকুল হক তারিককে সভাপতি ও এস এ টিভি, বাসস, কুষ্টিয়ার কাগজের সম্পাদক নুর আলম দুলালকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি, কুষ্টিয়ার দর্পনের সম্পাদক মজিবুল শেখ, সহ-সভাপতি বাংলাভিশন ও দেশরূপান্তর পত্রিকার প্রতিনিধি হাসান আলী, সহ-সাধারন সম্পাদক দেশ টিভির জেলা প্রতিনিধি ও সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, সহ-সাধারন সম্পাদক আমার সংবাদ’র প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ আমার বার্তা’র প্রতিনিধি এনামুল হক, দপ্তর সম্পাদক ডেইলি সান’র প্রতিনিধি রেজাউল করিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিদিনের সংবাদ’র প্রতিনিধি রবিউল আলম ইভান, ক্রীড়া ও সমাজকল্যান সম্পাদক দেশ বাংলার নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম।

এ ছাড়াও নির্বাহী সদস্য হিসেবে আছেন, দৈনিক দেশতথ্য পত্রিকার সম্পাদক আব্দুল বারী, চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার ও দি টিচার পত্রিকার সম্পাদক শরীফ বিশ্বাস, বৈশাখী টিভির প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, দৈনিক আলোর বার্তার জেলা প্রতিনিধি আহসান আলী, কুষ্টিয়ার কাগজ’র স্টাফ রিপোর্টার আব্দুল মোতালেব রাজু, খাস খবর’র জেলা প্রতিনিধি সাইদুল বারী টুটুল, দৈনিক জনতার জেলা প্রতিনিধি শরিফ মাহামুদ, দৈনিক ভোরের ডাক’র জেলা প্রতিনিধি মুকুল খসরু, দৈনিক দর্পণের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, ,দৈনিক বাংলাদেশ বার্তার সহ-সম্পাদক শামসুজ্জামান লোটাস, দৈনিক দেশ তথ্যের জেলা প্রতিনিধি সেলিম আহাম্মেদ তাক্কু, দৈনিক দর্পণের স্টাফ রিপোর্টার আসলাম আলী, দৈনিক দেশের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা। উক্ত কমিটির মেয়াদকাল হবে তিন বছর। এ সময়ের মধ্যে পুর্ণগঠিত কমিটির নির্ধারিত সভা, নতুন সদস্য আহবান এবং কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের পরবর্তি সকল কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জাননো হয়। সভার শুরুতে সাংবাদিক নুর আলম দুলালের সঞ্চালনায় ক্লাবের নিয়মিত বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মুজিবুল শেখ, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি তারিকুল হক তারিক প্রমুখ। সভায় কোরান পাঠ করেন সাংবাদিক রেজাউল করিম রেজা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক নজরুল ইসলাম মুকুল।

উল্লেখ্য,১৯৯০ সালে প্রতিষ্টিত কুষ্টিয়া জেলা প্রেসক্লাব ইতিপুর্বে জেলায় সাংবাদিক ও সংবাদপত্রের স্বার্থ-সুরক্ষায় ব্যাপক অবদান রেখেছে। আগামীতেও অবদান রাখবে বলে সভায় বক্তারা বক্তব্য রাখেন।

এবি/ওজি

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

নারায়ণগঞ্জ আদালতে বিভিন্ন মামলায় আগত আসামিদের জন্য নির্ধারিত হাজতখানাকে মানবিক মূল্যবোধ ও উন্নত চরিত্র গঠনে

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকেরা নিজেরাই নিজেদের উপর হামলা ও ক্যাম্প পুড়িয়ে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) ব্যারিস্টার মুহম্মদ শাহজাহান ওমর বীরউত্তম

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক নির্বাচনী গণসমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু