ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকাকে আর অবহেলায় মরতে দেওয়া যায় না: গুলশান সোসাইটির সভাপতি

আমার বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬, ১২:১৯

ঢাকাকে আর অবহেলায় মরতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত।

সোমবার (১৯ জানুয়ারি) গুলশানের হোটেল লেকশোরে ‘ঢাকা বাঁচানোর ইশতেহার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ ও গুলশান সোসাইটি।

ওমর সাদাত বলেন, ঢাকার নাগরিকদের পক্ষ থেকে আজকের এই উদ্যোগ কোনো অভিযোগের তালিকা নয়, এটি একটি সতর্কবার্তা ও আহ্বান। আমরা চাই রাজনৈতিক দলগুলো ঢাকার সমস্যাগুলোকে স্বীকার করুক, বুঝুক এবং তাদের ইশতেহারে তা প্রতিফলিত করুক। কারণ, ঢাকা যদি বাঁচে, রাষ্ট্র বাঁচবে। আর ঢাকা যদি পরিকল্পনাহীনভাবে ভেঙে পড়ে, তার ভার বহন করতে হবে পুরো দেশকে। এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়– ঢাকাকে আর অবহেলায় মরতে দেওয়া যায় না।

তিনি বলেন, ঢাকা একসময় ছিল নদী, বাগান ও বাণিজ্যের শহর, মুঘল সুবাহ থেকে ঔপনিবেশিক নগর। তারপর একটি জীবন্ত রাজধানী। ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় এই নগর প্রশাসন, সংস্কৃতি ও অর্থনীতির কেন্দ্র হিসেবে নিজস্ব এক গৌরব গড়ে তুলেছিল। অথচ আজ সেই ঢাকা দাঁড়িয়ে আছে এক গভীর সংকটের মুখে। জনসংখ্যার ভারে ন্যুব্জ, দূষণে ক্লান্ত, পরিকল্পনাহীনতায় জর্জরিত এই শহর কার্যত মৃতপ্রায়। বাতাস বিষাক্ত, পানি অনিরাপদ, খেলার মাঠ বিলুপ্ত, রাস্তা অচল, যানজট নিত্যদিনের শ্বাসরোধ। এটি যেন ধীরে ধীরে নিভে যাওয়া এক মহান নগর।

গুলশান সোসাইটির সভাপতি বলেন, জাতিসংঘের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ঢাকা ইতোমধ্যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শহর। ২০৪৫ সালের মধ্যে এটি হবে বিশ্বের সর্ববৃহৎ নগর। এই বাস্তবতায় ঢাকা আর কেবল একটি শহর নয়, এটি একটি জাতীয় প্রশ্ন। অথচ এই ইন্টেরিম সরকারের পক্ষ থেকে সবকিছু সংস্কারের আলাপ হলেও ঢাকা সংস্কারের কোনো আলাপ হয়নি। রাষ্ট্রের পক্ষ থেকে ঢাকা বাঁচাতে একটি সুস্পষ্ট, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব স্পষ্ট। এই নগর বাঁচাতে হলে বাতাস, পানি, চলাচল, খেলার মাঠ, বাসযোগ্যতা সবকিছুকে একসঙ্গে বিবেচনায় নিতে হবে।

ওমর সাদাত বলেন, আমাদের ভালোবাসার এই ঢাকাকে বাঁচাতে হবে এ দেশের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সংসদ সদস্য প্রার্থী, নগর পরিকল্পনাবিদরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা জেএইচ

এবার পল্লবীর ফ্ল্যাটে মিলল আরেক নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ

  রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে নূরজাহান বেগম নামে ৭৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের

বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১

ঈদুল আজহার ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই

খোঁজ রাখেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলে, ঘরে মায়ের পচা-গলা মরদেহ

রাজধানীর মিরপুর ১১ নম্বরের একটি বাসায় বসবাস করতেন ৭৫ বছর বয়সী নুরজাহান বেগম ও ‍তার

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে ইউজিসি’র সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

পুঁজিবাজারকে উদীয়মান বাজারে রূপান্তরের ঘোষণা বিএসইসি চেয়ারম্যানের

পুলিশের কেউ ট্রাফিক আইন অমান্য করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

কালো টাকা সাদা করতে নিঃশর্ত ক্ষমা অসাংবিধানিক ও দুর্নীতিসহায়ক: টিআইবি

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

রোববারের মধ্যে আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে চূড়ান্ত ও কঠোর সিদ্ধান্ত

বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি, বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন: পানিসম্পদ মন্ত্রী

জনমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করছে সংসদ

তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি: মির্জা ফখরুল

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদককারবারি আটক

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে: স্পিকার

অলাভজনক কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ টানতে ‘রোড শো’ করবে সরকার

আমদানি নয়, লক্ষ্য এখন মাংস রপ্তানি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ জন

স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ: তথ্যমন্ত্রী