ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ২৭ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড

আমার বার্তা অনলাইন:
২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে ইউজার নেম ও পাসওয়ার্ড অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করতে হবে। এ ছাড়া প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও বিষয়টি জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের রঙিন প্রিন্ট ও প্রার্থীর মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনা বাধ্যতামূলক।

এবারের নিয়োগ পরীক্ষায় পদের তুলনায় প্রার্থীর সংখ্যা আকাশচুম্বী। অধিদফতর সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ১৪ হাজার ৩৮৫টি। এর বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ প্রার্থী। সেই হিসাবে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ চাকরিপ্রত্যাশী।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল নয়টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হবে। এরপর আর কোনো প্রার্থীকে ভেতরে ঢুকতে দেয়া হবে না। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে।

পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। কোনো পরীক্ষার্থীর কানের ভেতর ছোট ইয়ারফোন আছে কি না, তা পরীক্ষা করতে প্রয়োজনে টর্চলাইট ব্যবহার করা হবে।

এ ছাড়া কেন্দ্রে মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি, ভ্যানিটি ব্যাগ, পার্স বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেয়া হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

ওএমআর শিট: উত্তরপত্র (ওএমআর) অবশ্যই কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। পেনসিল ব্যবহার করলে উত্তরপত্র সরাসরি বাতিল হবে। ওএমআর শিট ভাঁজ করা, স্ট্যাপল করা বা ময়লা লাগানো যাবে না।

প্রশ্নপত্র: পরীক্ষা শেষে ওএমআর শিটের পাশাপাশি প্রশ্নপত্রও পরীক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্র সঙ্গে নিয়ে যেতে পারবেন না।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, নিয়োগের নামে কোনো অসাধু ব্যক্তি বা চক্রের সঙ্গে লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে। নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ মেধার ভিত্তিতে সম্পন্ন হবে।

আমার বার্তা/এল/এমই

স্নাতক পাসে নিয়োগ দেবে এসএ গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘রিজিওনাল হেড/এইচআর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা)

নিয়োগ দেবে আকিজ ফুড, ২৫ বছর হলেই আবেদন

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা

মদিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মদিনা গ্রুপে ‘এজিএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশগামীদের জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

ভোটার লাইনে দাঁড়াবে ছবি তুলবে এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই

ভোট সামনে রেখে ফেসবুক-এক্সে এআই অপতথ্যের বন্যা

ভোট ও গণভোটে টেলিযোগাযোগ সচল রাখার নির্দেশ ইসির

নির্বাচনে সারাদেশে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল

থাইল্যান্ডের নির্বাচনে বড় বিজয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, মোতায়েন থাকবে ২৫ হাজার পুলিশ সদস্য

কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার

নির্বাচনের ফল প্রকাশের সময় জানালেন ইসি আনোয়ারুল

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেলেন বামপন্থি সেগুরো

মুসলিমদের ছবিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট: আসামের মুখ্যমন্ত্রীকে ঘিরে তীব্র বিতর্ক

ঋণ ফেরত দেয়নি ১৫০ এজেন্সি, ৫ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

জাপানে নির্বাচনে বিপুল ভোটে জয়ী তাকাইচির দল

নীতি সুদহার অপরিবর্তিত, বাড়ানো হয়েছে বিনিয়োগ লক্ষ্য

বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর সমতা ছাড়া মানব অগ্রগতি সম্ভব নয়: জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি

রাজবাড়ীতে ৩৫৪টি ভোটকেন্দ্র, দায়িত্ব পালনে ৪ হাজার আনসার সদস্য

ইন্টারনেট ব্যাংকিং ৪ দিন বন্ধ থাকবে