ই-পেপার বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

মুকবুল হোসেন:
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৯

মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফুটবল সমার্থক বনাম জাতীয়তাবাদী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থীর সমর্থকরা বিজয়ের আত্মবিশ্বাসে প্রত্যেকেই শতভাগ দাবিদার। ভোট যুদ্ধ মাঠের হাড্ডাহাটি লড়াইয়ে দুই প্রার্থীর প্রচার-প্রচারণায় ভোটারদের উপস্থিতি ছিল প্রায় সমান । মুন্সিগঞ্জ সদরের ৮ ও ৯ ফেব্রুয়ারি উভয় প্রার্থীর শেষ দুইটি নির্বাচনী জনসভায় ভোটারদের জনসমুদ্র উপস্থিতি বিজয়ের ফলাফলে কোন প্রার্থী কত পার্সেন্ট এগিয়ে সুনিশ্চিত করা কঠিন হয়েছে।

নির্বাচনের বাকি আর মাত্র একদিন।নির্বাচনী মাঠ পর্যালোচনায় দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে হচ্ছে বিজয়ী প্রার্থী, ভোটের ফলাফল প্রকাশ প্রকাশের আগে নিশ্চিত করতে পারছে না সাধারণ মানুষ। বিগত ৩০ বছরেও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে এমন কঠিন প্রতিযোগিতা দেখে নাই সাধারণ ভোটার ।জাতীয়তাবাদী দলের বিজয়ের পূর্বাভাস হিসাবে মুন্সিগঞ্জ ৩ আসনে জিতবে ধানের শীষ প্রার্থী ।এমন ধারণা ও আত্মবিশ্বাস পোষণ করছে ধানের শীষ সমর্থক ভোটাররা ।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ধানের শীষ প্রতীক সমর্থক জানান মানুষের মধ্যে সচেতনতা কাজ করছে। দলীয় প্রার্থীর বিজয় ছাড়া এলাকায় উন্নয়ন কঠিন। তারই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ ৩ আসনের বিএনপি থেকেই মনোনয়ন প্রত্যাশী ৫ প্রার্থীর মধ্যে প্রভাবশালী ২ প্রার্থী সমর্থন দিয়েছে ধানের শীষ প্রার্থীকে। দলের ভালোবাসায় পরিবারের প্রভাব থেকে বের হয়ে দলের সিদ্ধান্তে অটল থেকে ধানের শীষ প্রার্থীকে বিজয় করবে মুন্সিগঞ্জ ও গজারিয়ার মানুষ।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক সমর্থকদের মধ্য থেকে একাধিক ব্যক্তি জানান বিএনপির ত্যাগী ও নির্যাতিত বৃহত্তর নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে। নেতাকর্মীদের অবমূল্যায়নের প্রতিবাদ ফুটবলের বিজয়ের মধ্য দিয়ে প্রকাশ পাবে। মুন্সীগঞ্জের বৃহত্তর ভোটারদের জনসমর্থন সহ গজরিয়ার ভোটারদের বেশীরভাগ সমর্থনে ফুটবলপ্রার্থী বিজয়ের প্রত্যাশা করেন , স্বতন্ত্র প্রার্থী সমর্থকগণ।

যমুনায় অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযান, ৩৩ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে উপজেলার যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণ বিরোধী

ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা শুরু ১২ নভেম্বর

এবারও হচ্ছে ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা আয়োজন করতে যাচ্ছে সীরাতকেন্দ্র। ১২-২১ নভেম্বর ১০ দিনব্যাপী এ

হুমকি থেকে পদোন্নতি: বিসিএস ক্যাডারদের ডিঙিয়ে রেলওয়ের ‘শেখ ফরিদ’ সিন্ডিকেটের অবিশ্বাস্য উত্থান

শাস্তির বদলে পুরস্কার! সরকারি চাকরি বিধিমালার সমস্ত রীতিনীতি বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে (সিআরবি)

জঙ্গল সলিমপুরে আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তর ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রিমান্ড শেষে আয়াস ও রিমি কারাগারে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড 

বিহারে গঙ্গা নদীতে নৌকা উল্টে ১৩ শিশুর মৃত্যু

‘বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে’, আন্দোলন নিয়ে নেহা বোরা

সালাতের মাসআলা

কিশোর গ্যাংয়ের উৎপাতে ভবিষ্যৎ অন্ধকারে 

যমুনায় অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযান, ৩৩ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা শুরু ১২ নভেম্বর

হুমকি থেকে পদোন্নতি: বিসিএস ক্যাডারদের ডিঙিয়ে রেলওয়ের ‘শেখ ফরিদ’ সিন্ডিকেটের অবিশ্বাস্য উত্থান

ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি সঙ্কট ও বিশ্ব অর্থনীতি

জঙ্গল সলিমপুরে আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

কৈশোরকালীন স্বাস্থ্যসেবাকে ট্যাবুমুক্ত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

ই-বর্জ্য ব্যবস্থাপনায় নেই প্রয়োজনীয় তথ্যভান্ডার: ড. ইফতেখারুজ্জামান

১৫ তরুণ পাচ্ছেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, অনুদান পাচ্ছে ৪৩২ সংগঠন

মজুরি বাড়ানোর দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: সানাউল্লাহ

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র: তিতুমীর