
রাজধানী উত্তরার ১৩নং সেক্টর শাহ-মাখদুম এভিনিউ রোডের ১৬ নং হাউজে দীর্ঘ ১০ বছর যাবৎ সততা ও নিষ্ঠার সাথে বুটিক প্রিয় নারীদের রুচিশীল ব্র্যান্ডের ‘ফ্যাশনেবল ড্রেসেস’ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা আনিকা তাসনিম বারী ২০১৩ সাল থেকে শোরুমের পাশাপাশি ফেসবুক পেইজের মাধ্যমে এই বুটিক পোশাক বিক্রি করে আসছেন।
অনলাইনে পোশাকসহ প্রতিটি বিষয়ে নানা প্রতারণার অভিযোগ থাকলেও এই প্রতিষ্ঠানটি ক্রেতাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের কাছে বিশ্বস্ততা অর্জন করে আসছে শুরু থেকেই।
ইতিমধ্যে ফ্যাশনেবল ড্রেসেস নামে ফেসবুক পেইজটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে এর ফলোয়ার সংখ্যাও প্রায় ২৩ লাখ।
জনপ্রিয় এই দেশীয় বুটিকস ড্রেস প্রতিষ্ঠানটির পোশাক ঈদ ও পূজা-পার্বণসহ দেশের কোনো উৎসবেই পিছিয়ে নেই। প্রতি বছর ঈদ ও পূজায় রুচিশীল দারুণ সব কালেকশনে জমে উঠে ফ্যাশনেবল ড্রেসেস পেইজটি।
শুরু থেকেই দেশীয় উন্নতমানের সুতো ও নানা উপাদান দিয়ে বিভিন্ন ডিজাইনের ভিন্নধর্মী পোশাক তৈরি করে ইতিমধ্যেই ক্রেতাদের পছন্দের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে এই দেশীয় পোশাকের ব্র্যান্ডটি।
ব্লক ও প্রিন্ট ডিজাইনের পাশাপাশি আছে সুতোর কাজ। রয়েছে গ্লাস ডলারের ব্যবহার। এছাড়াও ক্রেতাদের চাহিদা অনুযায়ী আছে হ্যান্ডপেইন্টের টু-পিছ, থ্রী পিছ।
উত্তরার আউটলেটের পাশাপাশি যে কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে কেনাকাটা করতে পারবেন ‘ফ্যাশনেবল ড্রেসেস’ অনলাইন পেইজ থেকে।
ফ্যাশন সচেতন তরুণীদের এক বৈচিত্রময় পোশাক শিল্পের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘ফ্যাশনেবল ড্রেসেস’।
ক্রেতাদের পছন্দকে প্রাধান্য দিয়ে ‘ফ্যাশনেবল ড্রেসেস’ তাদের পোশাকে এনেছে বৈচিত্রতা ও আধুনিকতার ছোয়া।
বর্তমানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশেও বাঙালি ক্রেতারা কিনতে পাচ্ছে তাদের তৈরি পোশাক।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আনিকা তাসনিম বারী বলেন, রুচিশীল ডিজাইন আর আরামদায়ক পোশাকের জন্য আমাদের ‘ফ্যাশনেবল ড্রেসেস’ দেশীয় এই ব্র্যান্ডটি পোশাক শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরায় আমাদের ক্ষুদ্র এই প্রচেষ্টা।।
এবি/ জিয়া

