ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

ঢাবিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী নন-ফিকশন বইমেলা

আমার বার্তা অনলাইন:
১১ জানুয়ারি ২০২৬, ১৫:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনব্যাপী নবম নন-ফিকশন বইমেলা শুরু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে মেলার উদ্বোধন করেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিজনেস স্টাডিজ অনুষদ এবং দৈনিক বণিক বার্তার যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, ডাকসু’র সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, অ্যার্ডন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন ও আদর্শ পাবলিকেশনের প্রকাশক মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাগত বক্তব্য দেন। বণিক বার্তার সহকারী সম্পাদক বদরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাকিবুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রকাশনা ও গবেষণা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বই কেনা, বই পড়া, নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণের ক্ষেত্রে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমাজের মেলবন্ধন সৃষ্টিতেও বই মেলা অবদান রাখতে পারে। বই মানুষের চিন্তার খোরাক জোগায়, বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নন-ফিকশন বইমেলার আয়োজন করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থাসহ দেশের ৩৯টি প্রকাশনা সংস্থার স্টল নিয়ে সাজানো হয়েছে এই নন-ফিকশন বইমেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগামী ১২ জানুয়ারি বইমেলা শেষ হবে।

আমার বার্তা/এল/এমই

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী

জাতীয় পতাকা জাতির পরিচয়, ঐক্য ও জাগরণের প্রতীক: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, জাতীয় পতাকা কোনো সাধারণ কাপড় নয়;

ঢাবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৫০ সদস্য বিশিষ্ট  নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।    পবিত্র

ঢাবিতে ইফতার আয়োজনের জেরে ছাত্রদল নেতা হামিমকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো