ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

বিচার না হলে ধরে নেবো হাদি হত্যায় রাষ্ট্রের একটি অংশ জড়িত: সাদিক কায়েম

আমার বার্তা অনলাইন:
২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীরা গ্রেফতার না হলে ও এ হত্যার বিচার না হলে আমরা ধরে নেবো এই হত্যার সঙ্গে রাষ্ট্রের একটি অংশ জড়িত রয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে শহিদ শরিফ ওসমান হাদির গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম, হল সংসদের ভিপি আজিজুল হক প্রমুখ।

সাদিক কায়েম বলেন, ‌“ওসমান হাদি বলে গিয়েছিলেন—‘জান দেবো কিন্তু জুলাই দেবো না’। তিনি তার কথা রেখেছেন। ওসমান হাদির ওপর হামলার ১৬ দিন পার হয়েছে। কিন্তু সরকার এখনো তার হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি।”

তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি হামলার পাঁচ ঘণ্টার মধ্যে খুনি ভারতে চলে গেছে। দেশের এত ইন্টেলিজেন্স ফাঁকি দিয়ে সে কীভাবে গেলো? এ ঘটনার এত দিন পার হলেও সরকার হত্যাকারীদের গ্রেফতার করতে পারলো না।’

ডাকসু ভিপি বলেন, ‘বাংলাদেশে আর কোনো দিল্লির তাবেদারি চলবে না, ফ্যাসিবাদের জায়গা হবে না। ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। যারা এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে তাদের সবাইকে আমরা দেখে নেবো। আমরা কথা দিচ্ছি, শহীদ ওসমান হাদির বিচার এই বাংলাদেশে হবে। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘ওসমান হাদির লড়াই ইনসাফের লড়াই, জুলাই বিপ্লবকে পূর্ণতা দানের লড়কি, আধিপত্যবাদ বিরোধী লড়াই। এই লড়াই একটি দীর্ঘ লড়াই। আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে।’

আমার বার্তা/এল/এমই

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি বাবুল, সম্পাদক তোজাম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২৭ বর্ষের নির্বাচনে ১৪ পদে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ (মঈদ

কুবিতে নিজ দলের কর্মীকে হত্যার হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১ কর্মীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে মন্তব্য ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের

নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরিক্ষার হলে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণিত বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপস্টেইন ফাইলে নাম আসায় কড়া জবাব জিজি হাদিদের

মৌলভীবাজারে হামে চিকিৎসা নিয়েছে শতাধিক রোগী, আইসোলেশনে ১৩

‘ভূমি দস্যুদের কোনো ছাড় নয়’ — আমিনবাজারের এসিল্যান্ড

চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান! ভারতের জন্য বিপদ

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে যা বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধে আইন পাসে ‘ছেলে খেলা’: টিআইবি

এক দিনে হাসপাতালে ২৪ শিশু ভর্তি, ময়মনসিংহে বাড়ছে হামের প্রকোপ

মাসে লাখ টাকা বেতন পাবেন সাফজয়ী ফুটবলাররা

ইলিশের দাম যেভাবে নাগালে আসবে জানালেন মৎস্যমন্ত্রী

জ্বালানিসহ যা নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর

রিজার্ভ চুরির মামলায় নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন এইচ মনসুর

রামেক হাসপাতালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

শিশুকে নামাজে আগ্রহী করার ১০ উপায়

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি নেওয়ার সুযোগ নেই

মধ্যপ্রাচ্য সংঘাত : মারা গেছেন ৭ জন, মরদেহ এসেছে ৫: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার

অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র