ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

পেকুয়ায় বিপন্ন প্রজাতির মা কচ্ছপ অবমুক্ত করল বনবিভাগ

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৬

কক্সবাজারের পেকুয়া থেকে বিপন্ন প্রজাতির একটি মা কচ্ছপ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রাত ১২টার দিকে বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলে কচ্ছপটি অবমুক্ত করে বনবিভাগ।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন জানান, স্থানীয় এক পরিবেশ বাদীর মাধ্যমে রাতে জানতে পারেন যে, পেকুয়া সদর ইউনিয়নের জালিয়াখালীতে জেলের জালে আটকা পড়েছে একটি বিশাল প্রজাতির সামুদ্রিক মা কচ্ছপ। সাথে সাথে তিনি এসে স্থানীয় জেলে শাহিনের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে মা কচ্ছপটি ডিম দিতে নদীতে ডুকে পড়ে এবং নদীতে বসানো জালে আটকা পড়ে। জেলে কচ্ছপটি বাড়িতে নিয়ে আসলে দীর্ঘক্ষণ কূলে থাকার কারনে কচ্ছপটি দুর্বল হয়ে পড়ছিলেন। ফলে তাকে দ্রুত সাগরে অবমুক্ত করা হয়েছে এবং কচ্ছপটি সাগরে সাঁতার কেটে ডুব দিয়েছে।

স্থানীয় পরিবেশকর্মী বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার পেকুয়ার মুখপাত্র এফ এম সুমন বলেন, আমি খবর পেয়ে দ্রুত বনবিভাগকে খবরটি জানাই। তারা এসে স্বল্প সময়ে মা কচ্ছপটি উদ্ধার করে সাগরে অবমুক্ত করেন।

তিনি বিপন্ন প্রজাতির এসব সামুদ্রিক ও বণ্যপ্রাণী রক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে আন্তরিক ভুমিকা পালনের আহ্বান জানান।

এদিকে কচ্ছপটি দেখতে আসা স্থানীয়রা বলছেন, প্রায় ৫০ কেজি ওজনের এইরকম কচ্ছপ নদীতে তারা কখনো দেখেননি। এটা বিশাল আকৃতির একটা মা কচ্ছপ।

আমার বার্তা/এল/এমই

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে দিল্লি

সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি, স্কোর ৩৪০।

আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট

সিলেটে রিখটার স্কেলে ৪.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে

শীত কিছুটা বাড়বে, তবে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা

আগামী কয়েকদিন তাপমাত্রা কমে দেশজুড়ে আবার শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে

ভোরে দেশের বিভিন্ন স্থানে ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

আজ ভোরবেলা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

কমিটমেন্ট ফোকাসে রেখেই কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি