ই-পেপার শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩

দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল বাড্ডা এলাকায়: আবহওয়া অধিদপ্তর

আমার বার্তা অনলাইন:
২২ নভেম্বর ২০২৫, ১৯:২২

এবার রাজধানীর ভেতরে চলে এলো ভূকম্পনের উৎপত্তিস্থল। বাড্ডায় উৎপন্ন হওয়া ভূকম্পনটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে এ ভূকম্পনটি অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের টেলিপ্রিন্টার অপারেটর মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, বাড্ডায় উৎপন্ন হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এটিও মৃদু মানের ভূকম্পন।

এর আগে সকালে ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩ দশমিক ৩ মাত্রা ভূকম্পনের উৎপত্তি হয়। আগের দিন একশ বছরে দেশের মধ্যে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূকম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। নরসিংদীর মাধবদীতে উৎপন্ন ওই ভূকম্পন ছিল মাঝারি ধরনের।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা (আবহাওয়াবিদ) ফারজানা সুলতানা জানান, একটি বড় ভূমিকম্পের পর ছোট ছোট ভূমিকম্প হয়। আবার ছোট ছোট ভূমিকম্পের পরে বড় ভূমিকম্প হয়।

মাধবদীর ভূকম্পনটি মাঝারি ধরনের ছিল উল্লেখ করে তিনি জানান, ১৯১৮ সালের পর দেশের ভেতরে এটা সবচেয়ে বড় শক হলো। সে সময় শ্রীমঙ্গলে ওই ভূকম্পনটি ছিল ৭ দশমিক ৬ মাত্রা। সে সময় বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল।

তিনি বলেন, ১০০ বছর বা ১৫০ বছর পরপর বড় ভূমিকম্প হয়। সেটার দ্বারপ্রান্তে অবস্থান করছি আমরা। যেহেতু শত বছর আগে ডাউকি ফল্টে বড় ভূমিকম্প হয়েছিল।

১৮৬৯ সাল থেকে এ পর্যন্ত ১৪টি বড় ভূমিকম্প হয়েছে। এগুলোর মাত্রা ছিল ৬ দশমিক ৬ থেকে ৮ দশমিক ৬ মাত্রার। ৮ দশমিক ১ মাত্রার হয়েছে ১৮৯৭ সালে, যার উৎপত্তি ছিল ভারতে। এরপর ১৯৫০ সালের ৮ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিও ভারতের আসামে। এ ছাড়া মিয়ানমার, ভুটার, নেপালের ভুকম্পনের ঢেউও এসে পড়ে বাংলাদেশে।

>> ঝুঁকিপূর্ণ অঞ্চল

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কিছু অংশ উচ্চ ঝুঁকিতে রয়েছে।

ঢাকার একটি অংশ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের কিছু অংশ মাঝারি ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগকে কম ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

আমার বার্তা/এমই

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে লাহোর

রাজধানীতে বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশেষ করে প্রতিবছর শীতকালে দূষণের পরিমাণ বেড়ে প্রায়ই ঢাকার নাম শীর্ষে

পেকুয়ায় বিপন্ন প্রজাতির মা কচ্ছপ অবমুক্ত করল বনবিভাগ

কক্সবাজারের পেকুয়া থেকে বিপন্ন প্রজাতির একটি মা কচ্ছপ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রাত

ঢাকায় আংশিক মেঘলা, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা

ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা

আজ ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, বায়ুদূষণে শীর্ষে দিল্লি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ৬৪৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, শহরটির বাতাসের মান ‘বিপজ্জনক’।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দশক পর নানা বাড়ি ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

বিজয় ছিনিয়ে আনতে যুবকদের তৈরি থাকার আহ্বান জামায়াতের আমিরের

চীন কানাডাকে এক বছরের মধ্যে গিলে খাবে: ডোনাল্ড ট্রাম্প

ঊনসত্তরের গণঅভ্যুত্থানই স্বাধীনতার পথ তৈরি করেছে: প্রধান উপদেষ্টা

ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যে কোনো ধরণের হামলাকে সর্বাত্মক যুদ্ধ বিবেচনা করবে ইরান

২৪ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

চাঁদাবাজ মুক্ত পরিবেশে ব্যবসা করার সুযোগ চাই : মন মিয়া 

ঢাকায় ৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট শুরু

গাজা `বোর্ড অব পিস’ এ স্বাক্ষর করল মরক্কো

আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

পাকিস্তানে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে দাড়িয়েছে ৬৭

সরস্বতী পূজায় তিন দিনের নানা আয়োজন

ব্রাজিলের সঙ্গে চুক্তিতে সই করতে যাচ্ছেন আনচেলত্তি

উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির

বরিশালে মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

সুস্থতা ও নিরাপত্তা আল্লাহর অমূল্য নেয়ামত

কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুনে দগ্ধ ৪