ই-পেপার শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩

লঘুচাপ ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আমার বার্তা অনলাইন:
২২ নভেম্বর ২০২৫, ১৬:০৪

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে এর তেমন একটা পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এতে আরও বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, লঘুচাপটি বাংলাদেশের উপকূলে আঘাত না-ও হানতে পারে। এটি ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে দেশের আবহাওয়ার বড় ধরনের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

বৃষ্টিপাত: আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশা: ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রা: সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূর্যোদয় ও সূর্যাস্ত: আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।

আমার বার্তা/এল/এমই

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে লাহোর

রাজধানীতে বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশেষ করে প্রতিবছর শীতকালে দূষণের পরিমাণ বেড়ে প্রায়ই ঢাকার নাম শীর্ষে

পেকুয়ায় বিপন্ন প্রজাতির মা কচ্ছপ অবমুক্ত করল বনবিভাগ

কক্সবাজারের পেকুয়া থেকে বিপন্ন প্রজাতির একটি মা কচ্ছপ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রাত

ঢাকায় আংশিক মেঘলা, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা

ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা

আজ ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, বায়ুদূষণে শীর্ষে দিল্লি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ৬৪৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, শহরটির বাতাসের মান ‘বিপজ্জনক’।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরণের হামলাকে সর্বাত্মক যুদ্ধ বিবেচনা করবে ইরান

২৪ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

চাঁদাবাজ মুক্ত পরিবেশে ব্যবসা করার সুযোগ চাই : মন মিয়া 

ঢাকায় ৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট শুরু

গাজা `বোর্ড অব পিস’ এ স্বাক্ষর করল মরক্কো

আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

পাকিস্তানে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে দাড়িয়েছে ৬৭

সরস্বতী পূজায় তিন দিনের নানা আয়োজন

ব্রাজিলের সঙ্গে চুক্তিতে সই করতে যাচ্ছেন আনচেলত্তি

উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির

বরিশালে মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

সুস্থতা ও নিরাপত্তা আল্লাহর অমূল্য নেয়ামত

কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুনে দগ্ধ ৪

এবার এআই অবয়ব দিয়ে শর্টস বানাতে পারবেন ইউটিউবাররা

রমজানের আগেই চড়া চিনি-ছোলার দাম

ধানের শীষের জোয়ার শুরু হয়েছে: আমীর খসরু

জামায়াত আমিরের সমাবেশে জনগণের ঢল

ভোটকেন্দ্র দখল-সিল মারার পাঁয়তারা থাকলে আগেই ভুলে যান: নাহিদ ইসলাম

সংসদ ভেঙে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি