ই-পেপার শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আমার বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৫, ১১:৪৫

মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল সকাল থেকেই কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। আজ সোমবার থেকে বাড়তে পারে। আগামীকাল মঙ্গলবার থেকে এটি সারাদেশে বিস্তৃত হয়ে পুরো সপ্তাহেই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির আজ সকালে বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এর পাশাপাশি সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সারাদেশের ওপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপকূলের চার সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে। অতি ভারীবর্ষণের কারণে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

আমার বার্তা/জেএইচ

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণের শীর্ষে আজ মিশরের কায়রো। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে দুই নম্বরে। এরপর তিন নম্বরে রয়েছে

পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৭ ডিগ্রি

পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর

শৈত্যপ্রবাহের আঘাতে সতর্ক থাকার বার্তা

পাহাড় থেকে সমতল–প্রকৃতির হিমশীতল শাসনে কাঁপছে গোটা দেশ। একদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের গর্জন, অন্যদিকে উত্তুরে

শৈত্যপ্রবাহ বইছে ২৪ জেলায়, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

দেশের ২৪ জেলায় আজ বৃহস্পতিবার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

রাবিতে ভর্তি যুদ্ধ শুরু, আসনপ্রতি লড়ছেন ৮২ জন

কেকেআরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তাব, যে সিদ্ধান্ত নিলেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে আফগান শিবিরে বড় দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে সোহানকে সরিয়ে দিল রংপুর

বিপিএল টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে যেভাবে

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

নোয়াখালীতে মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, দুই বন্ধু নিহত

উত্তরায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫

সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের উদ্বেগ প্রকাশ

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে বাণিজ্য চুক্তি সই

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

১৬ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-এ, প্রস্তুতি নিচ্ছে জাতীয় হেল্পলাইন

সাবেক হিট অফিসার বুশরা আফরিনকে দুদকের জিজ্ঞাসাবাদ

গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন বেগম জিয়া: খসরু

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো

গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে: অধ্যাপক আলী রীয়াজ