ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক:
০৯ জুন ২০২৪, ১১:১৩

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

রোববার (৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

এদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আমার বার্তা/জেএইচ

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা আজ তৃতীয়

রাজধানীতে বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশেষ করে প্রতিবছর শীতকালে দূষণের পরিমাণ বেড়ে প্রায়ই ঢাকার নাম শীর্ষে

সাগরে লঘুচাপ, তিন বিভাগে বৃষ্টি হতে পারে আজ

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে আজ দেশের তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি

বায়ু দূষণে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আজ দ্বিতীয়

ঢাকার বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশেষ করে শীত এলেই দূষণের পরিমাণ বেড়ে প্রায়ই ঢাকার নাম শীর্ষে

পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় হাসান আরিফের অবদান স্মরণীয় হয়ে থাকবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘মরহুম
  • সর্বশেষ
  • জনপ্রিয়