ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় হাসান আরিফের অবদান স্মরণীয় হয়ে থাকবে

নিজস্ব প্রতিবেদক:
২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৮
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘মরহুম এ এফ হাসান আরিফ ছিলেন একজন আদর্শ আইনজীবী। যিনি শুধু পেশাগত দায়িত্বে নয়, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর পেশাগত সততা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং পরিবেশ সংরক্ষণে আইনের প্রয়োগে তাঁর অবদান আমাদের সামনে একটি আদর্শ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।’

শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল, বিশিষ্ট আইনজীবী মরহুম এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর স্মৃতিচারণমূলক বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘একজন পরিবেশ আইনজীবী হিসেবে যখনই তাঁর নিকট গিয়েছি, ব্যক্তিগত মামলা রেখে তিনি বালু, পাহাড়, নদী দখলকারীদের মামলার বিষয়ে পরামর্শ দিয়েছেন। শুধু আইনজীবী হিসেবে নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেও তিনি পরিবেশ মন্ত্রণালয়ের সকল কাজে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করেছেন।’

পরিবেশ উপদেষ্টা বলেন, মরহুম ভূমি উপদেষ্টা তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে মানবিক ও সামাজিক দায়িত্বশীলতার প্রতিফলন দেখা গেছে। পরিবেশ রক্ষায় তাঁর অবদান সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

সচিবালয়ে শ্রদ্ধা নিবেদনকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা আজ তৃতীয়

রাজধানীতে বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশেষ করে প্রতিবছর শীতকালে দূষণের পরিমাণ বেড়ে প্রায়ই ঢাকার নাম শীর্ষে

সাগরে লঘুচাপ, তিন বিভাগে বৃষ্টি হতে পারে আজ

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে আজ দেশের তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি

বায়ু দূষণে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আজ দ্বিতীয়

ঢাকার বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশেষ করে শীত এলেই দূষণের পরিমাণ বেড়ে প্রায়ই ঢাকার নাম শীর্ষে

উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলবর্তী এলাকা কলাপাড়ায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কনকনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়