ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

২২ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১০:৩২
আপডেট  : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৪১

আজ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬● ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২ শাবান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৬০ - ভারতে অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিসে যুদ্ধ শুরু হয়।

১৭৭১ - ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে স্পেনের সম্মতি।

১৮৭৯ - ব্রিটিশ বাহিনী জুলুল্যান্ডে জুলু বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়।

১৯০৫ - রাশিয়ার ঐতিহাসিক রক্তাক্ত রোববারের ঘটনায় সেন্ট পিটার্সবুর্গে এক লাখ বিশ হাজার শ্রমিক কর্মচারী শীতপ্রাসাদ অভিমুখে মিছিল করলে নির্বিচারে গুলি চালনায় বহু শ্রমিক নিহত হন।

১৯২৭ - প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।

১৯৫৭ - সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার।

১৯৬৩ - ফ্রান্সের প্রেসিডেন্ট দ্যগল ও জার্মানির চ্যান্সেলর আডেনাউয়ার প্যারিসে ফ্রান্স- জার্মানি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া।

১৯৭৩ - নাইজেরিয়ায় যাত্রীবাহী বিমান ৭০৭ বিধ্বস্ত হলে ১৭৬ জন আরোহীর সবাই প্রাণ হারায়।

১৯৮৭ - ফিলিপাইনের সেনাবাহিনী ১৫ হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালালে ১৩ জন নিহত হন।

১৯৯১ - উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।

১৯৯৮ - হোয়াইট হাউসে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া বাঁচানোর ব্যাপার নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিটন এবং পি এলও-এর প্রয়াত চেয়ারম্যান ইয়াসের আরাফাতের মধ্যে প্রথমবার বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৯৯ - দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু হয়।

২০০৭ - ইরাকের বাগদাদ শহরে বাব আল-সারকি বাজারে দুটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে ৮৮ জন নিহত হন।

২০২৪ - ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় বহু প্রতীক্ষিত শ্রী রাম জন্মভূমি মন্দিরের দ্বারোদ্ঘাটন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়।

জন্ম

৮২৬ - মোনটোকু, জাপানি সম্রাট।

১২৬৩ - ইমাম ইবনে তাইমিয়া (রহ.)।

১৫৬১ - ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক।

১৫৯২ - ফরাসি গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক পিয়ের গাসেঁদি।

১৬৪৫ - স্কটিশ নাবিক ও চর হান্টার ক্যাপ্টেন উইলিয়াম কিড।

১৭২৯ - জার্মান দার্শনিক ও লেখক গটহোল্ড ইফ্রয়িম লেসিং।

১৭৮৮ - লর্ড বায়রন, অ্যাংলো-স্কটিশ কবি।

১৮৭৩ - মৌলভী মজিবুর রহমান খাঁ, খ্যাতিমান সাংবাদিক ও লেখক।

১৮৭৫ - ডেভিড লিউয়েলিন ওয়ার্ক গ্রিফিথ, মার্কিন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৮৯৭ - দিলীপ কুমার রায় কবি, গায়ক, সুরকার ও লেখক।

১৯০৮ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ল্যেভ দাভিদোভিচ লান্দাউ।

১৯০৯ - ইউ থান্ট, বার্মায় জন্মগ্রহণকারী জাতিসংঘের তৃতীয় মহাসচিব।

১৯১২ - বাঙালি অঙ্কন শিল্পী ও শিশুসাহিত্যিক ধীরেন বল।

১৯১৬ - ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ হেনরি ডুটিলেউক্স।

১৯২১ - ভারতীয় গায়িকা সুধাকণ্ঠী উমা বসু (হাসি)।

১৯৩৬ - অ্যালান হিগার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ।

১৯৩৮ - আলতেয়ার, ব্রাজিলীয় ফুটবলার।

১৯৪০ - ইংরেজ অভিনেতা ও গায়ক জন হুরট।

১৯৬২ - টেরেঙ্গানুর ১৭তম সুলতান মিজান জয়নাল আবেদিন।

১৯৬৫ - ডায়ান লেন, মার্কিন অভিনেত্রী।

১৯৭৭ - হিদেতোশি নাকাতা, জাপানি ফুটবলার।

১৯৮৫ - মালি ফুটবলার মোহাম্মদ সিসোকো।

মৃত্যু

১৬৬৬ - সম্রাট শাহজাহান, পঞ্চম মোঘল সম্রাট।

১৮৯৭ - শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান।

১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।

১৯০১ - ভারত সম্রাজ্ঞী এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানি ভিক্টোরিয়া।

১৯২২ - নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ রাজনীতিবিদ ফ্রেডরিক ব্যাজের।

১৯২২ - ফরাসি গণিতবিদ ও অধ্যাপক ক্যামিল জর্দান।

১৯৪২ - মরমি সঙ্গীতশিল্পী উমা বসু (হাসি )।

১৯৬৮ - মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)।

১৯৭৩ - লিন্ডন বি. জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি।

১৯৯৪ - মার্কিন অভিনেতা টেলয় সাভালাস।

১৯৯৬ - ভারতীয় বাঙালি বৈমানিক ও লেখক বীরেন রায়।

২০০৮ - মার্কিন অভিনেতা রবার্ট গারি।

২০০৮ - অস্ট্রেলিয়ান অভিনেতা ও পরিচালক হিথ লেজার।

২০১০ - ভারতীয় বাঙালি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত বিমলেন্দু মুখোপাধ্যায়। বেটি উইলসন, অস্ট্রেলীয় নারী ক্রিকেটার।

২০২২ - ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক।

আমার বার্তা/এল/এমই

১১ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ১১ জুলাই ২০২৬ ● ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৫ মুহররম ১৪৪৮। আজকের

১০ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ● ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৪ মুহররম ১৪৪৮। আজকের

৯ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ● ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৩ মুহররম ১৪৪৮। আজকের

৮ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ৮ জুলাই ২০২৬ ● ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২২ মুহররম ১৪৪৮। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা

রাজনীতিবিদ-প্রকৌশলীদের ভালো দিক মানুষের চোখে পড়ে না: শাহে আলম

দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮৬: স্বাস্থ্য অধিদপ্তর

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে: প্রতিমন্ত্রী

প্রাণিসেবায় দক্ষতা বাড়াতে বাকৃবিতে পোষ্য ও পথপ্রাণী বিষয়ক প্রশিক্ষণ

একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চেয়ে ঐক্যের পথে আসার আহ্বান

মা মারধর করেন, বাবা মোটরসাইকেলে মেয়ের লাশ সড়কে ফেলেন: পুলিশ

‘খুন হওয়া’ যুবক দুই বছর পর জীবিত উদ্ধার, হত্যা মামলায় জেল খাটা ঠিকাদারের ক্ষোভ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার

আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর শুরু ট্রাভেল মার্ট

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ কাল, সময় জানাল মন্ত্রণালয়

আজকের শিক্ষার্থীদের হাত ধরেই চিকিৎসার বিদেশমুখিতা বন্ধ হবে

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

আটাব নির্বাচন ২০২৬: পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে ‘আটাব গণতান্ত্রিক ঐক্যজোট’

অর্থনৈতিক প্রবৃদ্ধি জরুরি, তবে পরিবেশ নষ্ট করে ইন্ডাস্ট্রি নয়: পরিবেশমন্ত্রী

সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

ঢাকা আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় পে-স্কেল