ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

৮ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৩

আজ বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ● ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ১৮ রজব ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৬৫৪ - ইউক্রেন রাশিয়ার সঙ্গে যোগ দেয়।

১৬৭৯ - ফরাসি নাবিক ও পর্যটক সিয়্যর দ্য লা সাল নায়গ্রা জলপ্রপাতে পৌঁছান।

১৭৮০ - ইরানের তেবরিজ শহরে ৭.৭ মাত্রার ভূমিকম্প। প্রায় ৮০,০০০ মানুষ নিহত হয়।

১৮০৬ - ব্রিটেন উত্তমাশা অন্তরীপ দখল করে নেয়।

১৮৬৭ - আফ্রিকান আমেরিকানরা ভোটাধিকার লাভ করে।

১৯১৬ - প্রধানত ব্রিটেন এবং ফ্রান্সের সমন্বয়ে গঠিত মিত্র বাহিনী তুরস্কের বিরুদ্ধে তাদের গ্যালিওপোলি অভিযানের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়।

১৯১৮ - মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে উল্লিখিত চৌদ্দ দফার (fourteen points)-এর উপর ভিত্তি করে জার্মানি অস্ত্রসংবরণে সম্মত হয়।

১৯২৬ - বাদশা হোসেন বহিষ্কার। ইবনে সাউদ হেজাজের নতুন বাদশা। দেশের (হেজাজ) নাম পরিবর্তন করে সৌদি আরব করা হয়।

১৯৪০ - ব্রিটেনে যুদ্ধ পরিস্থিতিতে চিনি মাখন ইত্যাদির রেশন শুরু।

১৯৫৯ - জেনারেল চার্লস দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট হন।

১৯৬৩ - প্রথমবারের মতো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসা আমেরিকার ন্যাশনাল গ্যালারী অব আর্টে প্রদর্শন।

১৯৭২ - পাকিস্তানের কারগার থেকে বাঙ্গালী নেতা শেখ মুজিবকে মুক্তি দান, লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।

১৯৭৩ - সোভিয়াতের মহাশূন্য অভিযানের জন্য মহাশূন্যযান লুনি-২১ উৎক্ষেপিত।

১৯৭৭ - আর্মেনিয়ার স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত গোষ্ঠি রাশিয়াতে এক সাথে ৩৭ মিনিটের মাধ্যে তিন স্থানে বোমা হামলা চালায় এতে ৭ জন মারা যায়।

১৯৭৮ - ইরানের পবিত্র নগরী কোমে ইরানের তৎকালীন শাসক রেজা শাহের বিরুদ্ধে বিক্ষোভ করে।

১৯৯৩ - সার্বীয় বন্দুকধারীদের গুলিতে বসনিয়ার উপ-প্রধানমন্ত্রী নিহত।

১৯৯৬ - জায়ারে পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১ হাজার নিহত হয়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৮৮৫ - রাধাগোবিন্দ বসাক, বিশিষ্ট প্রাচ্যতত্ত্ববিদ, ভারতীয় লেখতত্ত্ব ও লিপিশাস্ত্রে সুপণ্ডিত।

১৯০৯ - আশাপূর্ণা দেবী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও শিশুসাহিত্যিক।

১৯২৪ - রন মুডি, ইংরেজ অভিনেতা, গায়ক, সুরকার এবং লেখক।

১৯২৬ - কেলুচরণ মহাপাত্র কিংবদন্তি ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, গুরু এবং ওডিশি নৃত্যের উদ্গাতা।

১৯৩১ - তরুণ মজুমদার, ভারতীয় বাঙালি চিত্রপরিচালক।

১৯৩৫ - সুপ্রিয়া দেবী, প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি অভিনেত্রী।

১৯৩৫ - এলভিস প্রেসলি, কিংবদন্তিতুল্য মার্কিন রক সঙ্গীতশিল্পী।

১৯৪২ - স্টিভেন হকিং, ইংরেজ পদার্থবিদ।

১৯৪২ - জুনিচিরো কোইযুমি, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৪৫ - টেলি সামাদ, বাংলাদেশি কৌতুক অভিনেতা।

১৯৬৫ - দেবশঙ্কর হালদার, ভারতীয় বাঙালি মঞ্চ-অভিনেতা।

১৯৮৭ - সিনথিয়া আরিভো, ব্রিটিশ অভিনেত্রী, গায়িকা ও গীতিকার।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৩২৪ - মার্কো পোলো, ভেনিসিয় পর্যটক ও বনিক।

১৬৪২ - গ্যালিলিও গ্যালিলেই, ইতালীয় পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ এবং দার্শনিক।

১৮৫৮ - রসিককৃষ্ণ মল্লিক, ভারতীয় সামবাদিক, সম্পাদক ও সংস্কারক।

১৮৭৮ - নিকোলাই আলেক্সেভিচ নেক্রাসভ,রাশিয়ান কবি এবং সাংবাদিক।

১৮৮৪ - কেশবচন্দ্র সেন ভারতের বাঙ্গালি ব্রাহ্মনেতা, বক্তা ও বাঙালি হিন্দু সমাজের অন্যতম ধর্মসংস্কারক।

১৯৩৪ - আন্দ্রে বেলি, রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক।

১৯৪১ - ভারত সেবশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ।

১৯৫০ - জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।

১৯৬৬ - বিমল রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ।

১৯৭২ - কৃষ্ণদয়াল বসু, বাংলার প্রখ্যাত শিশু-সাহিত্যিক।

১৯৮৩ - সত্যরঞ্জন বকসি , স্বাধীনতা সংগ্রামী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর সহযোগী।

১৯৯২ - জাফর ইকবাল, বাংলাদেশী অভিনেতা।

২০১৩ - নির্মল সেন, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ।

২০২৫ - প্রীতিশ নন্দী, ভারতীয় বাঙালি কবি, সাংবাদিক।

ছুটি ও অন্যান্য :

পৃথিবীর ঘূর্ণন দিবস

আমার বার্তা/এমই

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ● ০৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২৭ রমজান ১৪৪৭। আজকের

১৬ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ১৬ মার্চ ২০২৬ ● ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২৬ রমজান ১৪৪৭। আজকের

১৫ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ১৫ মার্চ ২০২৬ ● ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৫ রমজান ১৪৪৭। আজকের

১৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ১৪ মার্চ ২০২৬ ● ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৪ রমজান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি