ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৭ মার্চ ২০২৫, ১০:০১

আজ সোমবার, ১৭ মার্চ ২০২৫ ● ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ● ১৫ রমজান ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

৬৩৬ - রোমানদের পরাজয়ের পর মুসলমানরা বায়তুল মোকাদ্দাস জয় করে।

১০৯৭ - খ্রিস্টানরা বায়তুল মোকাদ্দাস দখলের জন্য ক্রুসেডের যুদ্ধ শুরু করে।

১৭৬৯ - বাংলার তাঁত ও মসলিন শিল্প ধ্বংসের উদ্দেশ্যে ব্রিটিশ রাজের নির্দেশে বাংলার তাঁতিদের হাতের বুড়ো আঙুল কাটা শুরু হয়।

১৯৪৪ - মার্কিন বিমানবাহিনী ভিয়েনায় বোমাবর্ষণ করে।

১৯৪৮ - ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড এবং লুক্সেমবার্গের প্রতিনিধিরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।

১৯৫৫ - ভারতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন্সটিটিউশন আইএসআই মার্ক চালু করে।

১১৯০ - ইংল্যান্ডের ইয়র্কে ৫ শতাধিক ইহুদিকে হত্যা করা হয়।

১৯৯২ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ অবসানের জন্য শ্বেতাঙ্গ ভোটাররা সংস্কারের পক্ষে গণভোট দেন।

১৯৯৪ - এল সালভাদরে গৃহযুদ্ধের খবর সংগ্রহকালে ৪ জন ডাচ সাংবাদিক নিহত হন। মিসরে ৯ জন ইসলমাপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯৯৬ - পাকিস্তানের লাহোরে ষষ্ঠ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে পরাজিত করে।

২০০০ - উগান্ডায় গির্জায় অগ্নিকাণ্ডে ৫৩০ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হন এবং পরবর্তীকালে আরও ৩৯৪টি মরদেহ উদ্ধার করা হয়।

২০০১ - চীনে বোমা বিস্ফোরণে ৪টি হোটেল বিধ্বস্ত হয়। এতে ১০৮ জন নিহত হন।

২০০৪ - কসোভোতে সার্ব ও আলবেনীয়দের জাতিগত দাঙ্গায় ২২ জন নিহত এবং ৫০০ জন আহত হন।

২০০৭ - ত্রিনিদাদ এবং টোবাগোর কুইন্স পার্ক ওভালে বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ ভারতকে পরাজিত করে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

৭৬৩ - হারুনুর রশিদ, আব্বাসীয় খলিফা।

১০৭৮ - আব্দুল কাদের জিলানী, ইসলাম ধর্মের অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও ধর্মপ্রচারক।

১৪৭৩ - চতুর্থ জেমস, স্কটল্যান্ডের রাজা।

১৮৩৪ - গোটলিব ডেইমলার, জার্মান মোটরগাড়ির পুরোধা।

১৮৫৬ - মিখাইল ভ্রুবেল, রাশিয়ান চিত্রশিল্পী।

১৮৭৩ - মার্গারেট বন্ডফিল্ড, ইংল্যান্ডের প্রথম নারী কেবিনেট মন্ত্রী।

১৮৮১ - ওয়াল্টার রুডলফ হেস, নোবেল পুরস্কার বিজয়ী সুইস শারীরবিজ্ঞানী।

১৯১২ - মনোহর আইচ, ভারতীয় বাঙালি বডি বিল্ডার।

১৯২০ - শেখ মুজিবুর রহমান, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি।

১৯৩৮ - রুডলফ নুরেয়েভ, রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার।

১৯৪২ - সংগীতশিল্পী পূরবী দত্ত, ভারতীয় বাঙালি নজরুলগীতি বিশেষজ্ঞ।

১৯৪৫ - এলিস রেজিনা, ব্রাজিলিয়ান গায়িকা।

১৯৫৫ - গ্যারি অ্যালান সিনিস, মার্কিন অভিনেতা, পরিচালক ও খাদ প্লেয়ার।

১৯৬২ - কল্পনা চাওলা, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী ও মহাকাশচারী।

১৯৭৫ - পুনীত রাজকুমার, ভারতীয় অভিনেতা, গায়ক ও প্রযোজক।

১৯৭৬ - আলভারো রেকোবা, সাবেক উরুগুয়ের ফুটবলার।

১৯৮২ - স্টিভেন পিএনার, দক্ষিণ আফ্রিকান ফুটবলার।

১৯৮৩ - রাউল মেইরেলেস, পর্তুগিজ ফুটবলার।

১৯৮৬ - এডিন জেকো, বসনীয় ফুটবলার।

১৯৮৯ - শিনজি কাগওয়া, জাপানি ফুটবলার।

১৯৯০ - সাইনা নেহওয়াল, ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

০১৮০ - মার্কাস অরেলিয়াসের, রোমান সম্রাট।

১০৪০ - হ্যারল্ড হারেফোট, ইংরেজি রাজা।

১৭৮২ - দানিয়েল বার্নুয়ি, ডাচ সুইস গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৮৪৬ - ফ্রিডরিশ ভিলহেল্ম বেসেল, জার্মান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ।

১৯৩৭ - অস্টিন চেম্বারলেইন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ।

১৯৫৬ - আইরিন জোলিও-কুরি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।

১৯৫৭ - রামোন ম্যাগসেসে, ফিলিপিনো জেনারেল, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।

১৯৮৩ - হ্যাল্ডান কেফার হার্টলাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন শারীরবিজ্ঞানী।

১৯৯৩ - হেলেন হায়েজ, মার্কিন অভিনেত্রী।

১৯৯৬ - অনিল চট্টোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। রেনে ক্লিমেন্ট, ফরাসি পরিচালক ও চিত্রনাট্যকার।

২০০৭ - জন বাকাস, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। সর্বপ্রথম উচ্চপর্যায় প্রোগ্রামিং ভাষা ফোরট্রান, বাকাস-নর আকার ও ফাংশান-পর্যায় প্রোগ্রামিং ধারণা উদ্ভাবন করার কারণে তিনি বিখ্যাত হয়ে আছেন।

২০১৫ - বব এপলইয়ার্ড, ইংরেজ ক্রিকেটার।

২০১৯ - চলচ্চিত্রে কৌতুক অভিনেতা চিন্ময় রায়।

আমার বার্তা/এমই

২ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ২ মে ২০২৬ ● ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৩ জিলকদ ১৪৪৭। আজকের

৩০ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ● ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১১ জিলকদ ১৪৪৭। আজকের

২৯ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ● ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১০ জিলকদ ১৪৪৭। আজকের

২৮ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ● ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ৯ জিলকদ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা