
জ্যামের এই ঢাকার শহর,
চারদিকে জ্যাম গাড়ির বহর।
রাস্তার পাশে ফুটপাত নয়,
সেই ঝামেলা পথচারী সয়।
জ্যামের এই ঢাকার শহর,
গুলিস্থান এক জ্যান্ত কবর।
সিনতাইয়ের সূতিকাগার,
গুলিস্থানের কায়-কারবার।
জ্যামের এই ঢাকার শহর,
রিকশা ভরা শহর নগর।
ফ্লাইওভার, হাইওয়ে জ্যাম জটলা চাই না,
লোকাল বাস কেন খালি পাই না ?
অফিস, স্কুল ফ্যাক্টরি হাসপাতালে ডাক্তারি ,
জ্যাম ছড়ায় ব্যবসায়ী আর ব্যাংক বিমার কারবারি।
যত্রতত্র পার্কিং , অবৈধ হকার হুংকার , ফুটপাত,
জনগনের ন্যায্য হিস্যা পুলিশের দয়ায় নিপাত যাক।
বিজয় সরণি, বাংলা মোটর, নিউমার্কেট, আজিমপুর,
পথচারী ব্যস্তজনের স্বপ্ন সময় করছে চুর।
অফিস স্কুল পরীক্ষার দিন জ্যাম কেন রবে ,
অবৈধ মিছিল, গরুর হাট রাজপথে কেন হবে ?
সময় দিয়ে সময় কেনা বৃথা যেতে দেব না,
সময় নষ্টের এ দায়ভার কাঁধে তুলে নেব না।
পুলিশকে হতে হবে ফুটপাতের শত্রু,
সড়ক আইন মেনে আমরাই পুলিশের মিত্র।
ফিটনেসবিহীন গাড়ি, সিএনজি এই মুহূর্তে বন্ধ কর,
ফুচকা, ঝালমুড়ি, হালিমওয়ালা একটা একটা জবাই কর।
পথচারীর ন্যায্য রাস্তা লুটেরা ছেড়ে দাও,
ফাও খাওয়া বন্ধ করে আবার কেন ফুটপাত চাও ?
রাক্ষুসে, মাংসাশী পাতিনেতা তোমার পাপের দায়ভার,
শেখ তাপসের সচল ঢাকা বৃহৎকায় জ্যাম নগর।
অসুস্থ এ জ্যামের শহর ঢাকাকে চাই না,
জ্যাম মুক্ত শান্তি শহর চাইলেও পাই না !

