ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ওয়েসলির বিশ্বকাপ শেষ, এই ডিফেন্ডারের বদলে মিডফিল্ডারকে নিলো ব্রাজিল

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৬, ১০:১৬

মিসরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ওয়েসলি। বেঞ্চে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় তাকে। হয়তো বুঝেই গিয়েছিলেন, তার প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ! তা-ই হলো। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ২২ বছর বয়সী ফুলব্যাক। তার পরিবর্তে মিডফিল্ডার এডারসনকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

গত শনিবার মিসরের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের প্রীতি ম্যাচে ওয়েসলি বাম কুঁচকির চোটে পড়েন। সিবিএফ জানিয়েছে, ‘ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ঘোষণা করছে যে, ব্রাজিল জাতীয় দলের মেডিকেল স্টাফরা গত রোববার খেলোয়াড় ওয়েসলিকে পুনরায় পরীক্ষা করেছেন এবং তার ইমেজিং টেস্ট (পরীক্ষা-নিরীক্ষা) করা হয়েছে।’ তারা যোগ করেছে, ‘এমআরআই রিপোর্টে তার বাম উরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়েছে।’

ওয়েসলির বিশ্বকাপ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্তের নামও একই সময়ে ঘোষণা করেছে তারা, ‘এই রোগ নির্ণয়ের প্রেক্ষিতে, সিবিএফ খেলোয়াড় এডারসনকে দলে ডাকার ঘোষণা দিচ্ছে, যিনি এই সোমবার যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন।’ আটালান্টার ২৬ বছর বয়সী এডারসন সর্বশেষ ২০২৫ সালের মার্চ মাসে তার তিনটি আন্তর্জাতিক ম্যাচের শেষটি খেলেছিলেন।

পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল আগামী শনিবার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর গ্রুপ ‘সি’-তে তারা হাইতি এবং স্কটল্যান্ডের মুখোমুখি হবে।

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও অভিষেক হয়নি। তবে ২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি সম্পন্ন করা

দোন্নারুমার বিয়েতেও নজর কাড়লেন হালান্ড, তুললেন ‘ভাইকিং’ ঝড়

বিশ্বকাপের মাঝে যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল নরওয়ের ‘ভাইকিং রো’ বা দীর্ঘ আয়তনের নৌকা চালানোর মতো

২ মাসের জন্য ছিটকে গেলেন রানা, আরও ২ তারকাকে নিয়ে শঙ্কা

সাইড স্ট্রেইনের চোটে পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। তাকে সম্পূর্ণ

বাংলাদেশের বিপক্ষেও সেই ‘রিস্কি গেম’ খেলবে অস্ট্রেলিয়া!

২৩ বছর পর বাংলাদেশকে নিজেদের মাটিতে টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৩ আগস্ট থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সার্বিক উন্নয়ন, ঐতিহ্য রক্ষা ও প্রবাসীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই

সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা: বাণিজ্যমন্ত্রী

দেশে পাওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

কিশোর নাইমকে ‘ইয়াবা চুরির’ অপবাদে হত্যা: গণপিটুনিতে নিহত সন্ত্রাসী ইরান

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ

কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা