ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

বিশ্বকাপে ইউরোপের সবচেয়ে সফল দল জার্মানি, কোথায় ব্রাজিল-আর্জেন্টিনা?

আমার বার্তা অনলাইন
০৫ এপ্রিল ২০২৬, ১১:৩১

বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপার দৌড়ে সবার আগে ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ চারটি ট্রফি জিতেছে ইতালি ও জার্মানি। বিশ্বকাপে এই দুটি দলের সাম্প্রতিক ইতিহাস বেশ বাজে। ইতালি টানা তৃতীয়বার বিশ্বকাপে দর্শক। আর জার্মানি গত দুটি আসরে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে।

তবে বিশ্বকাপে ইউরোপের সবচেয়ে সফল দল কিন্তু জার্মানি— জয়ের হিসাবনিকাশে। গত দুই আসরে ছয়টি ম্যাচ খেলে মাত্র দুটি জিতেছিল জার্মানরা। তবুও বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ইউরোপিয়ান দল তারা। ১১২ ম্যাচ খেলে তাদের জয় ৬৮টি। এই সময়ে তারা গোল করেছে ২৩২টি। ড্র ২১ ম্যাচে ও হার ২৩টি। মোট আটবার ফাইনাল খেলে চারবার তারা শেষ হাসি হেসেছে।

অবশ্য সর্বকালের শীর্ষ ম্যাচ জয়ীর তালিকায় পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিল সবার উপরে। জার্মানির চেয়ে দুটি ম্যাচ বেশি খেলে ৭৬ জয় তাদের। একমাত্র দেশ হিসেবে ব্রাজিল ২২টি আসরের সবগুলোতে খেলেছে। এই দুটি দলই কেবল একশর বেশি ম্যাচ জিতেছে। সবশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে এই তালিকার তিন নম্বরে। ৮৮ ম্যাচ খেলে তারা ৪৭টি জয় পেয়েছে। ইতালি গত দুই বিশ্বকাপে দর্শক হয়ে থাকায় হয়তো আর্জেন্টিনা তৃতীয় স্থানে রয়েছে। ৮৩ ম্যাচ খেলে ৪৫ জয় নিয়ে আজ্জুরিরা চারে।

সবচেয়ে বেশি বিশ্বকাপ গোল করা দলও ব্রাজিল। ২৩৭ বার তারা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে। দুইশর বেশি গোল করা দ্বিতীয় দল হিসেবে জার্মানি আছে দুই নম্বরে। ১৫২ গোল করে তিনে আর্জেন্টিনা। দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স ১৩৬ গোল করে চতুর্থ স্থানে।

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা, কমিটির ডাকে আসেননি আসিফ

বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গেল মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ

বিশ্বকাপ দুঃখ ভুলে বার্সেলোনা লিজেন্ডের পাশে লেভান্ডভস্কি

২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এক ঝটকায় তা ভেঙে গেছে। বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ

‘বোর্ড পরিচালকরা চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে তাদের আপত্তি

সাকিবের ফেরা আটকে আছে ‘যদি-কিন্তু’র হিসাবে

মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে ফেরানোর তোড়জোড় শুরু করে বিসিবি। যদিও পাকিস্তান সিরিজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

কুমিল্লায় ‘উধাও’ স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি

২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে: আরিফুল

মালয়েশিয়ায় নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে না সরকার

হাম-রুবেলার টিকা দেওয়ার কর্মসূচিতে বিগত সরকার অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর

বেটার বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৩ মাসের জ্বালানির মজুত নিশ্চিতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী