ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

৩ আগস্ট হাসিনার ডাকে যে কারণে গণভবনে গিয়েছিলেন তামিম

আমার বার্তা অনলাইন:
৩১ জানুয়ারি ২০২৬, ১৪:৫৯
শেখ হাসিনা ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

গত বছরের ৩ আগস্ট, উত্তাল ঢাকা যখন ছাত্র-জনতার বিপ্লবে প্রকম্পিত, ঠিক তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে গণভবনে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গণভবনের প্রবেশ খাতা অনুযায়ী, ওই দিন বেলা ১১টা ৫ মিনিটে তিনি প্রবেশ করেন এবং বিকেল ৩টা ১৩ মিনিটে বের হন। দীর্ঘ চার ঘণ্টা সেখানে কী হয়েছিল?

কেন দেশসেরা এই ওপেনারকে নিয়ে হঠাৎ ‘ফ্যাসিস্টের দোসর’ কিংবা ‘ভারতের দালাল’ তকমা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলা হচ্ছে? অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনা মূলত তামিমকে ডেকেছিলেন ছাত্র আন্দোলনের বিপক্ষে এবং সরকারের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা বা পোস্ট দেওয়ার জন্য।

হাসিনার পরিকল্পনা ছিল, তামিমের মতো জনপ্রিয় ব্যক্তিত্বকে ব্যবহার করে তরুণ প্রজন্মের ক্ষোভ দমন করা। জানা যায়, সে সময়ে তামিম সেই প্রস্তাব স্রেফ নাকচ করে দিয়েছিলেন।

সূত্র জানায়, তামিম উল্টো শেখ হাসিনাকে বলেছিলেন, এই আন্দোলন যৌক্তিক এবং অবিলম্বে রক্তপাত বন্ধ করে ছাত্র-জনতার সঙ্গে আলোচনায় বসা উচিত। গণহত্যার পক্ষে অবস্থান না নিয়ে সেদিন সরাসরি জনআকাঙ্ক্ষার পক্ষেই কথা বলেছিলেন এই ক্রিকেটার।

তামিমের মতো ব্যক্তিত্বকে কেন হঠাৎ ‘ফ্যাসিস্ট’ বা ‘ভারতের দালাল’ সাজানো হচ্ছে? সূত্রমতে, এর নেপথ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা একটি স্বার্থান্বেষী ও দুর্নীতিবাজ চক্র।

বিসিবির একাধিক অভ্যন্তরীণ সূত্র জানায়, তামিম ইকবাল বিসিবির নেতৃত্বে আসতে পারেন—এমন গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই এই কুচক্রী মহলটি সক্রিয় হয়ে ওঠে।

তারা বুঝতে পেরেছে, তামিমের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে তিনি যদি বিসিবির নির্বাচনে দাঁড়ান, তবে বর্তমানের ‘অযোগ্য ও ধান্ধাবাজ’ কর্মকর্তাদের চেয়ার হারানো নিশ্চিত। মূলত নিজেদের দুর্নীতি ও কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য আড়াল করতেই তারা ‘মাইনাস তামিম’ ফর্মুলা হাতে নিয়েছে।

সূত্রটি আরও জানায়, এই চক্রটি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ব্যবহার করে তামিমকে নির্বাচন থেকে দূরে রাখার নীলনকশা সাজায়।

প্রথম ধাপে সফল হওয়ার পর তারা তামিমকে জনগণের সামনে বিতর্কিত করতে মরিয়া হয়ে ওঠে। আর ঠিক এ সময়েই তারা ৩ আগস্টের গণভবনে প্রবেশের সেই তথ্যটিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে।

সোশ্যাল মিডিয়ায় কিছু ভাড়াটে ইনফ্লুয়েন্সার ও আইডি ব্যবহার করে তারা প্রচার শুরু করে যে, ‘তামিম লাশের ওপর দিয়ে গিয়ে হাসিনার সাথে গোপন বৈঠক করেছেন।’

এখানেই থেমে নেই তারা, বিশ্বকাপ ইস্যু এবং ক্রিকেটের স্বার্থে দেওয়া তামিমের কিছু পেশাদার বক্তব্যকে বিকৃত করে তাকে ‘ভারতের দালাল’ সাজানোর অপচেষ্টাও চালিয়েছে চক্রটি।

তাদের লক্ষ্য পরিষ্কার—তামিম যদি বিসিবির দায়িত্বে আসেন, তবে বিসিবির ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে এবং দুর্নীতির মুখোশ উন্মোচিত হয়ে যাবে। বিসিবিকে যারা নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, সেই সিন্ডিকেট এখন তামিম আতঙ্কে ভুগছে।

তাই তাদের একটাই টার্গেট, বিসিবি থেকে তামিমকে মাইনাস করা! আর দিনশেষে নিজের পকেটকে ভারী করা।

আমার বার্তা/এমই

ইউরোপ জয়ের জন্য দেশ ছাড়ার আগে উচ্ছ্বসিত তপু বর্মণরা

বাংলাদেশ ফুটবল দল ইউরোপের মাটিতে ইউরোপের দলের বিপক্ষে কখনই খেলেনি। তাই জামালদের সান মারিনো সফর

টাইব্রেকারে আর্সেনালের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন পিএসজি

গত চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল পিএসজি। ইন্টার মিলানকে উড়িয়ে দিয়েছিল তারা। এবার

চোট পাওয়া নেইমারকে দলে নিয়ে কি অনুতপ্ত আনচেলত্তি?

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে সান্তোসের প্রতিবেদন থেকে কার্লো আনচেলত্তি জানতে পেরেছিলেন, নেইমারের চোট মৃদু মাত্রার।

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ আগের ম্যাচে ভারতের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল। বাংলাদেশ সাফের আসরে টানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়

রাশিয়ার হামলায় একদিনেই ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

তহবিল সংকটের মধ্যে রোহিঙ্গাদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি হাজি

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

শহিদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপ জয়ের জন্য দেশ ছাড়ার আগে উচ্ছ্বসিত তপু বর্মণরা

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

ইয়ং ফ্রেন্ডস ক্লাবের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত

শর্ত না মানলে ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

দলের দুঃসময়ের কাণ্ডারি আরিফুল ইসলাম আরিফকে মূল্যায়নের দাবি তৃণমূলের

শুরু হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার বিচারকাজ, সোমবার চার্জগঠন শুনানি

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫: স্বাস্থ্য অধিদপ্তর

ইরানের সক্ষমতা নিয়ে শত্রুদের কৌশল ভুল ছিল: আইআরজিসি কমান্ডার

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁওয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, স্বামী পলাতক